কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 15-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম. জাকারিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী এম. জাকারিয়া নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
রবিবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এ সময় প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাড. তারিকুজ্জামান লিটু, কার্তিক দাস, সহ সভাপতি মোঃ আজিজুল ইসলাম, এম মুনির চৌধুরী, সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় এম. জাকারিয়া বলেন, "দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি যদি দলীয় মনোনয়ন পাই, তবে নড়াইল-২ আসনের উন্নয়ন এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো।"
তিনি আরও বলেন, "সাংবাদিকরা জাতির বিবেক। তাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমি আগামীর পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী।"
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা নড়াইলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

1

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে পুলিশ কনষ্টেবল রানার মৃত্যু

2

সাতক্ষীরার বরসা’ পরিচালনা কমিটির বিরুদ্ধে দেশত্যাগ

3

রাজবাড়ী সদর উপজেলার ধুলদি জয়পুরে জমি দখল

4

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

5

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

6

ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবির আহমে

7

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

8

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া

9

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

10

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

11

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

12

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি.

13

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

14

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

15

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

16

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠি

17

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

18

আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধব্বংস করতে চেয়েছিল

19

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

20