জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলের নাগরপুরে জামায়াতের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোঃ কবির হোসেন।।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া বাজারে তিনি এই কর্মসূচি পালন করেন।

দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানান।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. একেএম আব্দুল হামিদ বলেন, সলিমাবাদ ও তেবাড়িয়া বাজারের ব্যবসায়ীদের ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং জনগণের সার্বিক সহযোগিতা নিয়ে আগামীতে এলাকার উন্নয়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।”
এ সময় উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসন পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল, দেলদুয়ার উপজেলা আমীর মাওলানা আল মোমিন, নাগরপুর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম,উপজেলা যুব সভাপতি ডা.এম.এ.মান্নান, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দীন, নাগরপুর সদর ইউনিয়ন সভাপতি মো. ইমরান হোসাইন, বেকড়া ইউনিয়ন সভাপতি মো. শামছুল হক, সলিমাবাদ ইউনিয়ন সভাপতি মো. দেলোয়ার হোসাইন, শ্রমিক নেতা আব্দুর রশীদ হারুনসহ বিপুল সংখ্যক জামায়াত ও শিবির নেতাকর্মী।
এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে অত্র বাজার এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিজ

1

মাদক বিরোধী অভিযান

2

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

3

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

4

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

6

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

7

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

8

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

9

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

10

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

11

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

12

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

13

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

14

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

15

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

16

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

17

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

18

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

19

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

20