মোঃ জাকি উল্লাহ
প্রকাশঃ 22-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে ধানগড়া দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক। 
তিনি লিখিত বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ- ৩ আসনের বিএনপির চার জন সংসদ সদস্য পদপ্রার্থী নওগাঁ হযরত হাজী শাহ সুফি জিন্দানী (রহ.) এর মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে একটি বিশেষ মহল দাড়িপাল্লা মার্কা স্লোগান ব্যবহার করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তাকে জামাত-শিবিরের সঙ্গে জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে। যা অন্যায়  ও ষড়যন্ত্রমূলক।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান। 
এসময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. মো. কামাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল হক, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজীমুদ্দীন কাজীসহ রায়গঞ্জ উপজেলা, পৌর বিএনপির  অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

1

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

2

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

3

হরিপুর-চিলমারী তিস্তা সেতুর গুরুত্ব

4

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

5

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

6

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

7

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

8

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

9

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

10

পাবনা-৪ আসনে সাতজনের মনোনয়ন বৈধ, বাতিল ১

11

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

12

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

13

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

14

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

15

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

16

লিটল ফ্লাওয়ার কেজি এন্ড হাইস্কুলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভ

17

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

18

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

19

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

20