জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইসির প্রস্তাবিত আরপিও নিয়ে ভিন্নমত রাজনৈতিক দলগুলোর

মুহাম্মদ মূসা।।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনার বড় অংশ জুড়ে এসেছে নির্বাচন ব্যবস্থা। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে রাষ্ট্রপতি এ বিষয়ে অধ্যাদেশ জারি করবেন।

এবারের আরপিওতে বড় কিছু পরিবর্তনের প্রস্তাব করেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি। এর মধ্যে রয়েছে—

  • আসনভিত্তিক নির্বাচনী ব্যয় ভোটার সংখ্যার অনুপাতে ২৫ লাখ টাকার বেশি করার সুযোগ
  • অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা না রাখা
  • একক প্রার্থী থাকলে “না ভোট” চালু করা
  • জোটে নির্বাচনে গেলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে লড়তে হবে
  • জামানত ২০ হাজারের জায়গায় ৫০ হাজার টাকা করা
  • রিটার্নিং অফিসারকে ভোট বাতিলের ক্ষমতা দেওয়া
  • শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সদস্যদের প্রার্থী হতে না দেওয়া

মোট ৪০ থেকে ৪৪টি সংশোধনী প্রস্তাব করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এসব প্রস্তাবের অধিকাংশের সঙ্গে একমত জানালেও শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের অযোগ্য করার প্রস্তাব নিয়ে আপত্তি তুলেছেন। তার মতে, শুধু আইন করলেই হবে না, বাস্তবায়নে ইসির সক্ষমতাই বড় বিষয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় না বসেই ইসি এসব প্রস্তাব চূড়ান্ত করেছে। তিনি বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি যুক্ত না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রস্তাবিত আরপিও সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রহণযোগ্য হলেও শরীক দলের প্রতীক ব্যবহার বন্ধ করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের অযোগ্য ঘোষণা করা অযৌক্তিক।

নির্বাচন বিশ্লেষক মুনিরা খান মনে করেন, স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে পারলে নতুন আরপিও একটি ভালো নির্বাচন উপহার দিতে পারে। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারো রম রমা মাদক ব্যাবসাতে লিপ্ত হচ্ছেন গাজীপুরের বেকার যুব

1

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

2

ভয় দেখাতেই মাঠে নেমেছি

3

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

4

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

5

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

6

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

7

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

8

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয়

9

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

10

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

11

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

12

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্য মামলায় ফ

13

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

14

হাউজবিল্ডিংয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ি বন্ধের সিদ্ধান্তে জনদুর্

15

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

16

পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

17

বরগুনার তালতলীতে জনপ্রিয় বিএনপি নেতা বহিস্কারাদেশ প্রত্যাহার

18

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

19

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

20