জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সিডনিতে শ্রোতার ভালোবাসায় ভাসলো অর্ণব-সুনিধির ‘সন্ধ্যাতারা’

এম জিশান পারভেজ।।

সিডনির রাতের আকাশে তখন জ্বলজ্বল করছে অগুনতি তারা। আর মঞ্চে সুরের আকাশে ‘সন্ধ্যাতারা’ হয়ে আলো ছড়ালেন শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। সম্প্রতি সিডনির ব্যাংকসটাউন স্পোর্টস ক্লাবের থিয়েটার হলে অনুষ্ঠিত হলো কনসার্ট সন্ধ্যাতারা। পথ প্রোডাকশনসের আয়োজনে কোনো করপোরেট পৃষ্ঠপোষকতা বা ঝলমলে বিজ্ঞাপন ছিল না, ছিল কেবল দর্শক-শ্রোতাদের নিখাদ ভালোবাসা। আর সেই ভালোবাসার জোরেই কানায় কানায় পূর্ণ মিলনায়তনে জমে উঠেছিল এক মুগ্ধকর সুরের আসর।
অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসে সিডনির স্থানীয় ব্যান্ড দ্য ক্রু। তাদের অনবদ্য পরিবেশনা দর্শকদের প্রস্তুত করে মূল আকর্ষণের জন্য। এরপর গিটার হাতে মঞ্চে ওঠেন অর্ণব।
‘হোক কলরব’, ‘সে যে বসে আছে’, ‘আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে’র মতো জনপ্রিয় গানে দর্শক মাতিয়ে তোলেন তিনি। ঠিক তখনই মঞ্চে আসেন তাঁর জীবন ও সুরসঙ্গী সুনিধি নায়েক। সুনিধির কণ্ঠে ‘সন্ধ্যাতারা’ গানের মিষ্টি সুর যেন ভিন্নমাত্রা যোগ করে। দুই শিল্পীর যুগলবন্দী পরিবেশনা মুহূর্তেই সিডনির মঞ্চে একাকার করে দেয় দুই বাংলাকে।
এই আয়োজন ছিল ব্যতিক্রমী। কোনো বড় প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা ছাড়াই কেবল দর্শকদের সমর্থনের ওপর নির্ভর করে এমন একটি সফল অনুষ্ঠান উপহার দেওয়া ছিল আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ।

পথ প্রোডাকশনসের অন্যতম উদ্যোক্তা শাওন অরিজিৎ আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমাদের এ যাত্রা হয়তো ছোট ছিল, কিন্তু আপনাদের হৃদয়ে এর যে স্থান তৈরি হয়েছে, সেটিই আমাদের সবচেয়ে বড় পুরস্কার।’

কনসার্টে উপস্থিত নিকাহ বাই প্রতিষ্ঠানের কর্ণধার নাজিয়া মাহমুদ বলেন, ‘অনেক দিন পর এমন একটি অনুষ্ঠানে এলাম, যেখানে শুধু গানই ছিল মূল আকর্ষণ। অর্ণব আর সুনিধির গানগুলো যেন আমাদের সবার মনের কথা বলছিল। মনে হচ্ছিল, আমরা সিডনিতে নই, যেন নিজের দেশের উঠানে বসে গান শুনছি। যেমন ছিল অসাধারণ গান, তেমনই ছিল তাঁদের সাদাসিধে উপস্থাপন। আয়োজকদের ধন্যবাদ, এমন একটি সংগীতসন্ধ্যা উপহার দেওয়ার জন্য।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, যাদের জন্য ছাড়

1

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

2

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

3

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

4

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

5

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

6

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

7

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের

8

মহাকালের পথে আপসহীন এক নক্ষত্রের বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়ে

9

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

10

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

11

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

12

ঢাকা -২০ ধামরাই এর বি এন পি'র নমিনেশন প্রার্থী চারজন

13

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

14

অস্ত্র গুলিসহ ১১ ডাকাতকে আটক কোস্টগার্ড গুলিবিদ্ধ এক ডাকাক ম

15

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পর

16

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

17

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

18

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

19

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

20