খাইরুল বাসার
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুর মুজিবনগরে ২ দিনের ব্যবধানে আবারো নারী পুরুষ শিশুসহ ৩০ জনকে পুশ ইন

মেহেরপুর জেলার মুজিবনগরে ২  দিনের ব্যবধানে নারী পুরুষ শিশুসহ ৩০ জনকে বাংলাদেশে অভ্যন্তরে ঠেলে দিল (পুশইন) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এই নিয়ে গত ২ দিনের ব্যাবধানে ৪৯ জনকে পুশইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার ভোররাতে মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত পিলার ১০১ কাগমারী মাঠ দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।
তারা সীমান্ত পার হয়ে আসলে আনন্দবাস বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি  সদস্যরা আনন্দবাস ফাসিঁতলা মাঠ থেকে তাদের আটক করে। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।আটককৃতদের মধ্যে বিভিন্ন বয়সী ১২ জন শিশু ৯ জন নারী ও ৯ জন পুরুষ।
আটকৃত হল, কুড়িগ্রাম জেলার নাগেশ্বর থানার টগরপাড়া গ্রামের আজহারুল ইসলাম এর ছেলে বজলে (৪০)বজলের স্ত্রী মনোয়ারা বেগম(৩৫)মেয়ে মর্জিনা খাতুন( ৯) (৯),মিম(৪) ছেলে রাসেল(২১) এবং ববিতা (১৫) নাতি ওবাইদুল (৮)।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কাশিয়াবাড়ি গ্রামের মৃত আ:আজিজ এর ছেলে শাহানুর (২৯) স্ত্রী কল্পনা (২৭) এবং ছেলে নুর ইসলাম (৯)।কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বালাসিপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে ইচা আলী (৪৪)স্ত্রী আকলিমা বেগম(৪০)ছেলে আরিফ (১৯) ইব্রাহীম (১৫) ইসমাঈল (৮)এবং ছেলে আরিফের স্ত্রী সুমনা (১৫)।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নগরাজপুর গ্রামের আকবর আলীর ছেলে আলিমুদ্দিন (৫৫)
স্ত্রী আমিনা (৩৫) ছেলে আতিকুল (২৫) আতিকুলের স্ত্রী ইয়াসমিন (২০)ছেলে ইয়াসিন (৫) ইয়ানুর (২) এবং মেয়ে ফাতিমা (১)।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ঘোগারকুঠি গ্রামের বাটালের ছেলে হুজুর আলী (৪০)স্ত্রী মনিরা (৩৫)ছেলে মনির হোসেন (৭), মেয়ে আদুরি (৩) হালিমা (১৮)নাতি হামিম (২)।
গত অভ্যন্তরে ঠেলে দেওয়া মানুষদের সাথে কথা বললে তারা জানায়, তারা বাংলাদেশের  নাগরিক দীর্ঘ ১২/১৪ বছর আগে দালালের মাধ্যমে কাশিয়াবাড়ি সীমান্ত দিয়ে  কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের হরিয়ানা রাজ্যে পরিবার নিয়ে বসবাস করত এবং সেখানে বিভিন্ন  ইট ভাটায় কাজ করত।
গত ছয়-সাত দিন আগে তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্যের পুলিশ বিভিন্ন এলাকার ইটভাটা থেকে  আটক করে গাড়ি করে নিয়ে এসে  মঙ্গলবার ভোরবেলায়  সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।
এ বিষয়ে মুজিবনগর থানার তদন্ত অফিসার জাকির হোসেন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএফএস তাদেরকে সীমান্তের কাঁটাতার পার করে দেয় পরে বিজিবি তাদের আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করে  হয়ে  তারা এখন থানা হেফাজতে আছে।  তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ অভিযানে ১টি

1

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

2

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

3

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিত

4

ঈশ্বরগঞ্জ বাজারে সড়কের পাশে আবর্জনার স্তুপ, নেই কর্তৃপক্ষের

5

রায়গঞ্জে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও খা

6

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

7

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

8

সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম উত্তোলন

9

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

10

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

11

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

12

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

13

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

14

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

15

কুলাউড়ায় সড়কে ধানের স্তুপ, মটরসাইকেল ও গ্যাস'চালিত টমটমের মু

16

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

17

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

18

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

19

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

20