রবিউল বাপ্পী
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে মাত্র কয়েক সেকেন্ডেই সিনেমার মতো উন্নত মানের ভিডিও তৈরি করতে সক্ষম নতুন অ্যাপ উন্মুক্ত করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান ক্লিং এআই। ‘ক্লিং ২.০ মাস্টার’ নামের অ্যাপটি কোনো দৃশ্যের বিস্তারিত বিবরণ লিখে দিলেই সে অনুযায়ী উচ্চ রেজল্যুশনের ভিডিও তৈরি করতে পারে। আর তাই উন্মুক্তের পরপরই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অ্যাপটি।

ক্লিং এআইয়ের তথ্যমতে, ক্লিং ২.০ মাস্টার অ্যাপটি ভিডিওতে আবেগময় মুখাবয়ব, বাস্তবধর্মী শরীরী ভাষা এবং অভিনয়সুলভ ভঙ্গিমা তৈরি করতে পারে। এর ফলে কৃত্রিমভাবে তৈরি হলেও ভিডিওর মান হলিউড বা বলিউডের তৈরি সিনেমার মানের সঙ্গে তুলনীয়।

ক্লিং ২.০ মাস্টার অ্যাপটির মাধ্যমে ছবি থেকেও ভিডিও তৈরি করা যায়। এর ফলে সহজেই নির্দিষ্ট ছবি দিয়ে পুরো ভিডিও তৈরি করা সম্ভব। আর তাই অ্যাপটি ভিডিও কনটেন্ট তৈরির পাশাপাশি সিনেমা, বিজ্ঞাপন, শিক্ষা, বিনোদন ও গেমিং খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

অ্যাপটি কাজে লাগিয়ে তৈরি ভিডিও খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন অনেকেই। ভিডিও নির্মাতাদের মতে, প্রযুক্তির এমন অগ্রগতি কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে তৈরি ভিডিওর মান, চরিত্রের অভিব্যক্তি ও দৃশ্যায়নের সক্ষমতা দেখে অনেকেই ধারণা করছেন, এটি ভবিষ্যতে সিনেমা তৈরির প্রযুক্তি বদলে দিতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

1

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

2

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

3

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

4

কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন

5

মাদারীপুর-৩ আসনে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে এল

6

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

7

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

8

ময়মনসিংহে শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

9

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

11

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

12

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

13

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

14

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

15

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

16

যৌথ অভিযানে হেরোইনসহ একজন গ্রেফতার

17

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

18

কমলগঞ্জে বাড়ির পাশে যুদ্ধকালীন গ্রেনেড, এলাকা ঘেরাও

19

সুশাসন,শান্তি ও পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের মনো

20