জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজিয়া হোসেন। সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল—দুর্গাপূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সভাপতি-সচিব, পূজা মণ্ডপের নিরাপত্তা দায়িত্বে থাকা হিন্দু ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি একটি সার্বজনীন উৎসব। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় এ উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে হবে। উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা একযোগে কাজ করবে যাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, “দুর্গাপূজা চলাকালীন সময়ে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সতর্ক থাকবে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

1

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

2

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

3

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

4

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

5

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

6

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

7

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

8

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

9

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

10

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

11

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

12

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

13

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

14

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

15

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীকে উপশহর ও সমৃদ্ধ অর্থনৈতিক জোন

16

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

17

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

18

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে

19

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

20