প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা

মুস্তাফিজুর রহমান
সাদ মেডিকেল সেন্টার এর উদ্বোধন উপলক্ষে ঢাকা রোটারী ক্লাবের সহযোগী বারতোপা রোটারী কমিউনিটি ক্লাব ও রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশনসহ চোখের জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়েছে।
সকাল ১০ টার দিকে যাদবপুর বি এম স্কুল অ্যান্ড কলেজের সামনে ধানতারা বাজারে সাদ মেডিকেল সেন্টারে বিনামূল্যে চোখের এ সেবা দেওয়া হয়। সকাল থেকে দিনব্যাপী এ চক্ষু সেবা দিয়ে থাকেন।
রোগীদের কাছে থেকে জানা যায়, প্রায়ই অসহায় দরিদ্র ও সকল শ্রেণির মানুষকেই বিনামূল্যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেন শহীদুল ইসলাম। সাধারণ জনগণের কথা চিন্তা করে তিনি নিজ গ্রাম যাদবপুর এ সাদ মেডিকেল সেন্টার চালু করেন। এখানে সকল প্রকার চোখের জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা দেওয়া হবে।
সাদ মেডিকেল সেন্টার এর উদ্বোধন উপলক্ষে আজ শুক্রবার এক হাজারেও বেশি রোগীর চিকিৎসা সেবা দিয়ে থাকেন। বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে এ সেবা দেওয়া হয়।
সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম বলেন, সাদ মেডিকেল সেন্টার এর উদ্বোধন উপলক্ষে আজ শুক্রবার এক হাজারের অধিক লোকের চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিনামূল্যে এ সেবা দেওয়া হয়েছে। চোখের যে কোন ধরনের চিকিৎসা সাদ মেডিকেল সেন্টার এ করানো হবে। ভবিষ্যতে এ ধরনের সেবা অব্যাহত থাকবে।
সাদ মেডিকেল সেন্টার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হাজী মো: আওলাদ হোসেন, শিক্ষক মীর শফিকুল আলম শিহাব, ঢাকা রোটারী ক্লাবের সাবেক সভাপতি মো: বখতিয়ার আলম মেহেদী, মো: রাজীব হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।