প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলা অনুষ্ঠিত

এসএম শাহাদাত
টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজনে খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে কালিগঞ্জে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১১ই নভেম্বর সকাল ১০ টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলাধুলা অনুষ্ঠিত হয়।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন,দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী, প্রমুখ।খেলায় প্রথমে নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মার্বেল চামচ,হাড়িভাঙ্গা,বালিশ পাসিং খেলা। পরে একই মাঠে ফুটবল খেলায় এক নং পুরুষ দল বনাম দুই নং পুরুষ দল খেলায় অংশগ্রহণ করে খেলায় মধ্যে এক নং দল ১/০ শূন্য গোলে দুই নং পুরুষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।সমগ্র খেলাটি পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স মাস্টার কোর্স তাপস কুমার সরকার ও সহকারি শাহাদাত হোসেন ও মাসুম হোসেন, ধারাভাষ্যে ব্রেকিং দ্য সাইলেন্স mhpss অফিসার বিল্লাল হোসেন। প্রধান অতিথি উপস্থিত থেকে খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।আয়োজনে মেয়েশিশুদের অংশগ্রহণে একাধিক দলীয় খেলা ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতা, নেতৃত্ব, সম্মানবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ তৈরি হয়।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা গড়ে ওঠে, যা ভবিষ্যৎ প্রজন্মকে গঠনমূলক পথে পরিচালিত করবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।