জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত, নাইটের কাছে হেরে গেল বাংলাদেশ

এম জিশান পারভেজ।।

ইংল্যান্ডের ব্যাটাররা একটা করে বল বাউন্ডারি পার করছেন, মাঠে বাংলাদেশের ক্রিকেটারদের মুখগুলো মলিন হচ্ছে। প্রতিটা বাউন্ডারিতেই যে বাংলাদেশের জয়ের স্বপ্ন একটু একটু করে ধূসর হয়ে গেছে।
গুয়াহাটিতে শেষ পর্যন্ত বাংলাদেশের ড্রেসিংরুমে রাতের আঁধার নামিয়ে দিয়ে ইংল্যান্ডকে জয়ের হাসি এনে দিয়েছেন হিদার নাইট। গল্পটা যদিও অন্যরকম হতে পারত আম্পায়ারের দুটি সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে এলেও। শূন্য রানে নাইটের ক্যাচ উইকেটের পেছনে নিগার সুলতানা নেওয়ার পর আঙুল তোলেন আম্পায়ার। তবে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তৃতীয় আম্পায়ার সেই সিদ্ধান্ত বদলে দিলে বেঁচে যান নাইট। এরপর ১৩ রানে তাঁর ক্যাচ মুঠোবন্দি করেন স্বর্ণা আক্তার। কিন্তু টিভি আম্পায়ার ভারতের গায়াত্রী ভেনুগোপালান এবারও একই কারণে আউট দেননি। ম্যাচের পর খোদ নাইটই জানিয়েছেন, তিনিও নাকি ভেবেছিলেন আউট হয়ে গিয়েছিলেন।
শেষ পর্যন্ত সেই নাইটের অভিজ্ঞতার কাছেই আসলে হেরে গেছে বাংলাদেশ—এমনটা বললেও ভুল হবে না। ৩৪ বছরের নাইট একাই খেলেছেন ১৫০ ওয়ানডে। বাংলাদেশ দল হিসেবেই এ সংস্করণে খেলেছে ৭৯ ম্যাচ। কিন্তু তাতে কি আর নারী বিশ্বকাপের ম্যাচে কাল ইংল্যান্ডের কাছে ৪ উইকেটের হারের আক্ষেপ কমে! ইংল্যান্ডের মতো দলকে তো আর প্রতি ম্যাচে এমন চাপে ফেলা যায় না!

মাত্র ১৭৯ রানের লক্ষ্য দেওয়ার পরও বাংলাদেশকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন বোলাররা। ১০৩ রানে ইংলিশদের ৬ উইকেট ফেলে দিয়ে স্বপ্নপূরণের আশাও জাগিয়েছিলেন তাঁরা। কিন্তু ৩ নম্বরে নামা নাইটের ১১১ বলে ৭৯ রানের ইনিংসই শেষ পর্যন্ত বাংলাদেশের সেই স্বপ্ন ভেঙে দেয়।

বল হাতে শুরুটা হয়েছিল দারুণ—প্রথম ওভারের শেষ বলে মারুফা আক্তারের উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারে মারুফা ফেলে দেন টেমি বেমন্টের ক্যাচ। তবে ইংল্যান্ড যখন ২৯ রানে, সেই বেমন্টকে তিনিই ফিরিয়ে দেন। ২ উইকেট হারানোর চাপটা ইংল্যান্ড কাটিয়ে উঠে ন্যাট সিভার-ব্রান্ট ও নাইটের ৭৩ বলে ৪০ রানের জুটিতে। তবে সেখান থেকে বাংলাদেশকে আবার ম্যাচে ফেরান ফাহিমা খাতুন।
৩ বলের ব্যবধানে ফাহিমা আউট করেন ৪১ বল খেলে ৩২ রান করা ব্রান্ট আর ৩ বলে শূন্য রান করা সোফিয়া ডাঙ্কলিকে। পরে এমা ল্যাম্বও হয়েছেন ফাহিমার তৃতীয় শিকার। ইংল্যান্ডের ৬ নম্বর উইকেট পড়েছে ১০৩ রানে, সানজিদা আক্তার ফিরিয়ে দেন অ্যালিস ক্যাপসিকে।
একপর্যায়ে জয়ের জন্য ৪ উইকেট হাতে রেখে ইংল্যান্ডের দরকার ছিল ৭৬ রান। কিন্তু সেখান থেকেই তাঁরা ম্যাচটা জিতে নিয়েছে চার্লি ডিনের সঙ্গে নাইটের ৭৯ রানের জুটিতে।

এর আগে বাংলাদেশের রানটা ১৭৯ পর্যন্ত গেছে মূলত দুজন ব্যাটারের কল্যাণে—সোবহানা মোস্তারি ও রাবেয়া খান। ৩ নম্বরে ব্যাটিংয়ে নামা সোবহানা ৪৭তম ওভারে গিয়ে আউট হওয়ার আগে ১০৮ বলে করেছেন ৬০ রান। ৯ নম্বরে নেমে ২৭ বলে ৬ চার আর ১ ছক্কায় ৪৩ রানের ইনিংসে খেলেন রাবেয়া।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

1

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

2

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

3

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

4

নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

5

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

6

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

7

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

8

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

9

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

10

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

11

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

12

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

13

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

14

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

15

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

16

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

17

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

18

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

19

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

20