জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং উদ্বোধন

মোঃ নুরুল ইসলাম।।

লালমোহন ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে “জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গত ২৬জূলাই বিকেলে ফুলবাগিচা বাজার হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন লালমোহন উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক কমিটির সম্মানিত সভাপতি জনাব মো: আবুল হাসান।
টুর্নামেন্টের বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোর্শেদুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সহ উপদেষ্টা মাওলানা এছহাক, পরিচালক জহিরুল ইসলাম, সহ পরিচালক আব্বাস উদ্দিন হাসনাইন ও রাকিবুল ইসলাম সিকদার।
উদ্বোধনী দিনে খেলার মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও শত শত দর্শকের উপস্থিতিতে প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।
টুর্নামেন্টে লালমোহন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি থেকে একটি করে দল অংশগ্রহণ করবেন। প্রতিটি দলের মধ্যকার খেলা শেষে সর্বশেষ একটি জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হাসান বলেন, “এ ধরনের আয়োজন গ্রামীণ পর্যায়ে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং নতুন প্রতিভা গড়ে উঠার সুযোগ সৃষ্টি করে। যুব সমাজকে সঠিক পথে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে নিয়মিত খেলাধুলা।”
বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম চৌধুরী জানান, খেলাগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই কাজ করছেন তারা। এছাড়াও তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
টুর্নামেন্ট চলাকালীন খেলা জমজমাটভাবে উপভোগ করছেন স্থানীয় দর্শকরা। আয়োজকেরা জানান, আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত

1

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিক

2

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

3

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

4

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

5

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

6

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

7

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

8

বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট

9

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

10

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

11

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

12

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

13

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

14

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

15

পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

16

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

17

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

18

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

19

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

20