জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই' আচমকাই ডিজিটাল বোর্ডে ভেসে উঠল লেখাটি

মোঃ শাখাওয়াত হোসেন।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’ লেখা একটি  (বস্তু বিতান) দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠে  । পরে বিষয়টি দেখতে পেয়ে দোকান কর্তৃপক্ষ বোর্ডটি নামিয়ে ফেলে। মোবাইল ফোন অ্যাপস নিয়ন্ত্রিত ডিজিটাল সাইন বোর্ডটির পাসওয়ার্ড হ্যাক করে কোনো চক্র এ রকম লেখা লিখে দিতে পারে বলে অভিযোগ দোকান মালিকের।
গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাগেশ্বরী পৌরসভার আজিজ সুপার মার্কেটের বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন নামের একটি দোকানের ব্যবহৃত ডিজিটাল সাইনবোর্ডে এ ঘটনা ঘটে।


জানা গেছে,আনুমানিক  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানের সামনে একটি খুঁটির সঙ্গে লাগানো বোর্ডটিতে হঠাৎ করে ভেসে উঠতে থাকে ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’। চার খণ্ডে এ লেখাটি পর পর ভেসে উঠে। পরে বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে প্রথমে ডিজিটাল বোর্ডের  বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে বোর্ডের লেখা প্রদর্শন বন্ধ করেন। এরপর বোর্ডটি খুঁটি থেকে নামিয়ে ফেলে।

বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের মালিক শহিদুল ইসলাম জানান, এক বছর আগে বোর্ডটি ঢাকা থেকে কিনে আনি। বোর্ডটিতে দোকানের নাম ‘বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন’ প্রদর্শন হয়ে আসছিল। প্রতিদিন সন্ধ্যার পর এটি চালু করা হয়। এটিতে লেখা পরিবর্তন বা নিয়ন্ত্রণ মোবাইল অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। হঠাৎ করে শনিবার সন্ধ্যায় আগের লেখা পরিবর্তন হয়ে এ রকম লেখা ভাসতে থাকে। কোনো চক্র হয়তো অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এ রকম লেখা লিখে দিয়েছে।


তিনি আরও বলেন, ঘটনার দিন আমি ঢাকায় অবস্থান করছিলাম। পরে দোকানের কর্মচারীকে ব্যানারটি নামিয়ে ফেলতে বলি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। আমিও একটি সাধারণ ডায়েরি করব। যারা এ কাজটি করেছে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম দৈনিক জনতার খবরকে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডিজিটাল বোর্ডটি থানায় এনেছে পুলিশ। দোকানের মালিককে থানায় ডাকা হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত করার শেষে জড়িতদের বিষয় বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

1

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

2

আসবাবপত্র ক্রয়ে জেলা মহিলা অধিদপ্তরে ব্যাপক অনিয়ম

3

স্বামীর সন্ধান ও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রতিবাদে নারীর সংব

4

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

5

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

6

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

7

নাসির নগরে গম চাষে অনাগ্রহী কৃষকদের,খুঁজে নিচ্ছে বিকল্প পথ

8

সিলেটের রেলগেইট এলাকা থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

9

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

10

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

11

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

12

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

13

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

14

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

15

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ বন্ধের সুযোগ নেই:

16

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

17

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

18

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

19

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্র

20