Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার্থীরা

আব্দুল্লাহ আল মামুন 

‎সম্পূর্ণ অরক্ষিত সেতু দিয়ে ঝুকিপূর্ণ ভাবে প্রতিদিন নিয়মিত ভাবে শিশু,স্কুল-কলেজের শিক্ষার্থী সহ শতশত মানুষ পারাপার হচ্ছে! পায়ে হাটার পাশাপাশি বাইসাইকেল, মোটরসাইকেল,ভ্যান,ইজিবাইকের মতো বিভিন্ন তিন চাকার বাহন এ সেতু দিয়ে অনিরাপদ ভাবে চলাচল করছে। প্রায় দুই যুগ আগে নির্মিত এ সেতুর জন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ব্রিজ সংলগ্ন কয়েকটি ছিন্নমূল পরিবারের ২ থেকে ৫ বছর বয়সী শিশু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগামী কোমলমতি শিক্ষার্থীরা! এমনকি একটু অসাবধান হলেই প্রাপ্ত বয়স্করাও ব্রিজ থেকে পড়তে পারেন সরাসরি হরিহর নদীতে বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। দুঃখজনক হলেও সত্য যে,ঝুকিপূর্ণ ব্রিজের মেরামতের বিষয়ে জানতে গেলে মণিরামপুর পৌরসভা ও উপজেলা প্রকৌশলী শাখার কর্মকর্তারা একে অপরের দোষারোপে সাধারণ মানুষ হতাশা প্রকাশ করেছেন।
‎উল্লেখিত সেতুটি যশোরের মণিরামপুর পৌরসভার মোহনপুর-তাহেরপুর ওয়ার্ডের সংযোগস্থলের। স্থানীয়দের তথ্যমতে,প্রায় ২ যুগ(২২ বছর) আগে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রকল্পের(এলজিইডি) আওতায় নির্মিত সেতুটি দিয়ে শিক্ষার্থী সহ ছোট ছোট অসংখ্য যানবাহন চলাচল করে। তথ্য আছে,দীর্ঘদিনের এ সেতুটি ২০২২ সালে মণিরামপুর রাজগঞ্জ মোড়স্থ ব্রিজ নির্মানের সময়ে বাইপাস সড়ক হিসাবে উল্লেখিত ব্রিজটি ব্যবহারে অতিরিক্ত চাপের ফলে রেলিংয় সহ বিভিন্ন স্থানে  ভাঙ্গন দেখা দেই। সে থেকেই এ সেতুটি আস্তে আস্তে চারপাশের রেলিং ভেংগে এখন চলাচলে সম্পূর্ন ঝুকি হয়ে পড়েছে।
‎এলকাবাসী জানান,সেতুটি মনোরম ও নিরিবিলি হওয়াতে বিকাল হলেই আশপাশের শিশু সহ বিভিন্ন বয়সী লোকজন সময় কাটাতে আসে। তাছাড়াও স্থানীয় কয়েকটি পরিবারের শিশুরা সময় অসময় সেতুটির উপরে যাতায়ত করে। চলাচলে ব্যাস্ততার সাথে কোমলমতী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ব্রিজটির মেরামতের দাবী এলকাবাসীর।
‎এ দিকে মণিরামপুর উপজেলা প্রকৌশলী(এলজিইডি) বরাবর তথ্য চাহিয়া আবেদন করলে প্রকৌশলী ফয়সাল আহমেদের কথা মোতাবেক সহকারি প্রকৌশলী খালেকুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান,এটা পৌরসভার কাজ!তাদের সাথে যোগাযোগ করেন।পরবর্তীতে মণিরামপুর পৌরসভার সচিব মোঃ তৌফিকুল ইসলাম জানান,এটা স্থানীয় সরকার প্রকৌশলী শাখার কাজ তারাই এর দায়ভার নিবেন। পুনরায় সহকারি প্রকৌশলী খালেকুজ্জামান'কে ফোন করলে তিনি আবারও জানান,এটা নির্মিত আমাদের হলেউ বর্তমানে সম্পূর্ণ দায়ভার মণিরামপুর পৌরসভার! 
‎এ সমস্ত বিষয়াদি মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন'কে জানালে তিনি বিষয়টি বমলে নিয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেখানে সরকার পৌঁছায়নি, সেখানে মানুষই গড়ল রাস্তা- প্রশংসায়

1

টাংগাইলের নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

2

নির্বাচনী প্রচারণায় ৬ দিনের সফরে আজ কক্সবাজার পৌছেছেন সালাহউ

3

লিটল ফ্লাওয়ার কেজি এন্ড হাইস্কুলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভ

4

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

5

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

6

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

7

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

8

বেলাবতে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

9

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

10

‎ফরিদপুরে নিখোঁজ পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ

11

বগুড়া শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

12

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

13

কালিগঞ্জে দঃ শ্রীপুরে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্

14

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

15

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

16

কাঁচা রাস্তা পাকা করার দাবি ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে মহাসড়

17

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

18

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

19

চান্দিনা পৌরসভা ১ নং ওয়ার্ড মহারং হাজী নুরুল ইসলাম নুরু নেত

20