জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রেস সচিব

 ‎জাহাঙ্গীর আলম 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর এলাকায় অবস্থিত হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা শহীদ (রহ.)-এর মাজার শরীফ পরিদর্শন ও জিয়ারত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

‎শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় সাধারণ মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। তবে এবার সেই পরিস্থিতি আর থাকবে না। মানুষ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে।

‎প্রেস সচিব আরও বলেন, সরকার তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করবে যে নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

‎তিনি জানান, নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিং কর্মকর্তাদের প্রস্তুতি শেষ হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং পোস্টাল ব্যালটের কার্যক্রমও সম্পন্ন হয়েছে। এখন বলা যায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষামাত্র।

‎মাজার জিয়ারত শেষে প্রেস সচিব মাজার কম্পাউন্ডে একটি বৃক্ষ রোপণ করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাজমুস সাকিব, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল আলম, মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম, রুস্তম কামরান খাদেম, মোজাম্মেল হক খাদেম, দুলাল খাদেম, ইয়াসিন খাদেম, কাজী রুপম খাদেম, সোহেল খান খাদেম, আল কাবার খাদেমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

1

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

2

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

3

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

4

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

5

দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবির ৩৮ হাজার বিদেশি মদ ও ভারতীয

6

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

7

জোট–রাজনীতির সমীকরণে এগিয়ে আতিকুল আলম শাওন

8

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

9

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

10

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

11

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

12

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

14

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

15

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

16

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

17

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

18

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

19

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

20