জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

মোঃ মেহেদী হাসান রাজু 

সময়টা ২০১৯ সালের ১১ ডিসেম্বর। ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন সন্ধ্যা নদীতে গাছবাহী নৌকার ধাক্কায় ভেঙে পড়ে ২২৫ ফুট দৈর্ঘ্যের একটি আইরন সেতু। এরপর আর সংস্কার করা হয়নি সেতুটি। ফলে রাজাপুর ও পাশের কাউখালী উপজেলা এবং ঝালকাঠি সদর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

যাত্রীবাহী গাড়ি, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় অন্তত ৩০ গ্রামের মানুষ। বিশেষ করে এলাকার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর ওপর দিয়ে প্রতিদিন গড়ে ৫০০-৬০০ মানুষ চলাচল করতেন। হাট-বাজারে বিক্রির জন্য এ পথে কৃষিসহ নানা পণ্য পরিবহন করা হতো। তবে সেতুটি ভেঙে পড়ার পর যাতায়াতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।স্থানীয়রা জানান, নদীটি দিয়ে নিয়মিত বালুবাহী জাহাজ চলাচল করে। এসব জাহাজের ধাক্কায় কয়েক মাস আগে থেকেই সেতুর মাঝামাঝি অংশে ফাটল দেখা দেয়। ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভোরে একটি গাছবাহী নৌকা সেতুর পিলারে ধাক্কা দিলে মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এসময় নৌকাটি সেতুর নিচে চাপা পড়লেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

গোলাম মোস্তফা, জাহিদুল ইসলাম, আবু ইউসুফ, আনোয়ার মিলন ও মামুনসহ স্থানীয় কয়েকজন জানান, বারবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি। দ্রুত সেতু নির্মাণ না হলে এলাকার পণ্য পরিবহন ও মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সরকার বলেন, বিষয়টি দাপ্তরিকভাবে চিহ্নিত আছে। প্রাক্কলন তৈরি করে বরাদ্দ চাওয়া হবে। বরাদ্দ পেলেই টেন্ডার দিয়ে কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কিশো

1

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

2

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

3

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

4

রাজিবপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে সংবর্ধন

5

সাভার বিরুলিয়া ইয়াবা সহ এক ব্যক্তি আটক

6

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

7

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

8

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

9

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

10

প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

11

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

12

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

13

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

14

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু

15

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

16

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

17

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

18

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

19

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

20