জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

১৮ পৃষ্ঠার চিরকুট লিখে আত্মহত্যা করেছেন সোনা মিয়া ৫০ নামের এক মসজিদের মোতাওয়াল্লি

তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামের মৃত আশকর আলীর ছেলে এবং পশ্চিম ধাপকাই চৌরাস্তা জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে পারিবারিক সূত্রে জানা যায় গত সোমবার দিবাগত রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে সোনা মিয়া আত্মহত্যা করেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে
মৃত্যুর আগে তিনি এক হৃদয়বিদারক চিরকুটে লিখে গেছেন। এতে উল্লেখ করা হয়আমি আর পারলাম না আমার কোনো রাস্তা নাই বাধ্য হয়ে আমাকে ফাঁসিতে ঝুলতে হলো। বিদায় নিলাম চিরতরে এই পৃথিবী থেকে
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক চিরকুট উদ্ধারের বিষয়টি   নিশ্চিত করেছেন
স্থানীয়রা জানান প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তিনি ঘুমাতে যান। রাতের কোনো এক সময়ে গলায় ফাঁস দেন। আত্মহত্যার কারণ হিসেবে তিনি চিরকুটে পাশের গ্রামের তুহিন মিয়া ও তার বাবার নাম উল্লেখ করেছেন
জানা গেছে, সোনা মিয়া সিলেটের পুবালি মটরস ও ইসলাম মটরস থেকে তুহিন মিয়ার মাধ্যমে দুইটি সিএনজি অটোরিকশা কিস্তিতে ক্রয় করেছিলেন সমস্ত কিস্তির টাকা তিনি কে পরিশোধ করলেও তুহিন তা মালিকপক্ষকে না দিয়ে আত্মসাৎ করেন এ ঘটনায় মালিকপক্ষ মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত শুক্রবার দিরাই পৌর শহরের সোলেমান মিয়ার বাড়িতে সালিশ বৈঠকে সিদ্ধান্ত হয় তুহিন মিয়া চার কিস্তিতে সোনা মিয়াকে এক লাখ টাকা পরিশোধ করবেন। বৈঠকে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান রাজানগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান দুলালসহ স্থানীয় গণ্যমান্যরা।
সালিশে উপস্থিত মিজানুর রহমান  বলেন, আমরা বোর্ডের মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে ফয়সালা করেছি।
আরিফুর রহমান দুলাল জানান, সালিশে উভয় পক্ষের কথা শুনে চার কিস্তিতে এক লাখ টাকা পরিশোধের রায় দেওয়া হয়। প্রথমে কিছু আপত্তি থাকলেও পরে সোনা মিয়া তা মেনে নিয়েছিলেন, তার আত্মহত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক
এলাকাবাসীর দাবি, আর্থিক প্রতারণা ও বিচার সালিশের চাপ সোনা মিয়াকে মানসিকভাবে ভেঙে দেয়, যার ফলে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওসি আব্দুর রাজ্জাক  বলেন     ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

1

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

2

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

3

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি আইনুল হক এর গভীর

4

নরসিংদীতে ডা.আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির

5

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

6

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

7

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

8

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

9

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

10

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

11

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

12

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

13

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

14

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

15

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

16

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

17

ময়মনসিংহে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে খাস জমি দখল করে বহুতল ভ

18

নিয়ামতপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার নওগাঁ

19

টাংগাইলের নাগরপুরে নব গঠিত বাস- কোচ শ্রমিক ইউনিয়নের উপ- কমিট

20