জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

হোসেনপুরে মাদক সেবনে নিষেধ করায় যুবক খুন

এ.কে.এম.মোহাম্মদ আলী

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকসেবীদের গাঁজা খেতে নিষেধ করার জের ধরে এক তরুনকে
ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে মাদকসেবীরা। উপজেলার জিনারী ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামে এ হত্যাকান্ড ঘটেছে । নিহত মোঃ রামেল মিয়া (২১) উপজেলার জিনারী গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে । পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন,গত কয়েকদিন আগে উপজেলার তেঁতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মাদকসেবী নাঈম মিয়াকে ফেসবুকে মাদক সেবন না করতে একটি স্ট্যাটাস দেয় রামেল মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। কয়েকদিন পূর্বে মাদকসেবীরা জিনারী এলাকায় গাঁজা সেবন করার সময় রামেল তাদের গাঁজা খেতে নিষেধ করে। এ নিয়ে তার সাথে মাদকসেবীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাদকসেবীরা রামেলকে দেখে নেয়ার হুমকি দেয়। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় নিহত রামেল নিয়া স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়কে একা পেয়ে দুরবৃত্তরা তাকে ছুরিকাঘাত করে । এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুরবৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরন করেন। সেখানে নেয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মারুফ হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দুরবৃত্তদের সনাক্ত করে আসামী ধরার আভিযান চলছে ৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা ডক

1

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

2

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

3

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

4

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

5

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

6

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অন

7

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

8

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

9

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

10

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

11

অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেফতার

12

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জাম

13

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

14

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

15

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

16

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

17

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

18

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

19

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

20