জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

কাইয়ুম মাহমুদ 

সিরাজগঞ্জের  উল্পাপাড়া  উপজেলার সলঙ্গা থানার ঢাকা বগুড়া  মহাসড়কের পাশেই গড়ে উঠেছেন অবৈধ চোরাই পাথরের রমরমা ব্যবসা। 
এই অবৈধ পাথরের ব্যাবসা নিয়ন্ত্রণ করেন কিশোর গ্যাং লিডার ধোপাকান্দি গ্রামের বক্কার আলীর ছেলে রুবেল ও আরিফ 
জানা যায় এরা দুইজন  কিশোর গ্যাং এর লিডার এরা পারে না এমন কোন কাজ নেই। দিনে  দুপুরে এরা গাড়ি থেকে জোরপূর্বক ভাবে  মালামাল নামিয়ে নেন। এই গ্যাংয়ের  বিষয়ে আরো জানাযায়, হাটিকুমরুল  মোড় থেকে ধোপাকান্দি পর্যন্ত, এরা এই অপকর্ম তান্ডব চালিয়ে আসছে দীর্ঘদিন যাবত।  চুরি, ডাকাতি , ছিনতাই, মাদক, ব্যবসা থেকে শুরু করে  ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, এবং ট্রাক  থেকে পাথর আরো অন্যান্য মালামাল ট্রাকের ডাইভারদের নেশার প্রলোবন দেখিয়ে পাথর ও অন্যান্য মালামাল চোরাই ভাবে নামিয়ে নেয়। এই কিশোর গাংয়ের গ্রুপ লিডার রুবেল ও আরিফ যাদের নিয়ন্তনে ২০ থেকে ৩০ জন যুবক সব সময় তাদের কাজে  নিয়োজিত থাকেন, এদের এই তাণ্ডবে গাড়ি ঘোড়া থেকে শুরু করে দোকান মালিক এবং হোটেল  ব্যবসায়ী ও মহাসড়কের যাত্রী চালকরা সব সময়ের জন্য আতঙ্কিত হয়ে থাকে ৷  এদের বিষয়ে কারো প্রতিবাদ করার  সাহস হয় না  । 
সারেজমিনে গিয়ে দেখা যায়, এই কিশোর গ্যাংয়ের লিডার রুবেল ও আরিফ  দিনে দুপুরে  হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কের পাশে অবৈধ  ভাবে গোড়ে ওঠা চোরাই পয়েন্ট খুলে দিনে দুপুরে কয়েকটা ট্রাক থেকে পাথর  চুরি করে নামিয়ে নিচ্ছে । 
সরজমিনে গিয়ে জানা যায় এই পাথরের গাড়ি গুলো উত্তরবঙ্গ,  ঠাকুরগাঁও, পঞ্চগড়,  দিনাজপুর ও হিলি, ও বিভিন্ন জায়গা থেকে  এসে  প্রবেশ করেন সিরাজগঞ্জ রোড মহাসড়কে  এখানেই ঢুকলেই  চুরি করে পাথর  নামিয়ে নেই এই সিন্ডিকেট চক্রটি, এ বিষয়ে অনেক পাথর ব্যবসায়ীরা বলেছেন আমাদের যে পাথরের গাড়ি গুলি যখন উত্তরবঙ্গ থেকে সিরাজগঞ্জে রোড এলাকায় প্রবেশ করে তখনই গাড়ি থেকে এই চড়চক্র টি পাথর নামিয়ে নেয়, এতে আমরা পাথর ব্যবসায়ীরা অনেক  ক্ষতির  মুখে পড়ে যাচ্ছি। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি। 
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানায়, মালামাল পরিবহনের মহাসড়ক হিসেবে পরিচিত,  চোরাই পাথর  ছাড়াও অন্যান্য পণ্য চোরাই সিন্ডিকেট সক্রিয় সদস্য রয়েছে। এসব চক্র প্রশাসনের অসাধু সদস্যদের ম্যানেজ করেই এসব ব্যবসা চালিয়ে আসছেন বলে জানান ।
এ বিষয়ে  সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর কে মুঠো ফোনে  জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই পাথর গুলা কারা কিভাবে নামাচ্ছে বিষয়টা ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

1

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

2

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

3

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

4

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

5

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

6

জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, অন্ধকার ইতিহাসের স্বাক্ষী "মাদারীপ

7

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

8

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

9

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

10

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

11

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

12

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

13

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

14

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

15

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

16

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

17

ডিলারের সার দুর্নীতি নিয়ে ভুগান্তিতে কৃষক

18

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

19

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

20