জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি উপস্থাপন

মোঃ রাতুল হাসান লিমন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার প্রতিবাদ এবং সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টায় ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে অংশ নেন। এ সময় প্রতিনিধি দলের বাইরে থাকা শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড় এলাকায় অবস্থান নেন।
এর আগে, একই দাবিতে ডাকসু নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তারা দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের গতিরোধ করে।
একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং সেখানে কর্মসূচি চালিয়ে যান।
ডাকসু নেতাদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কার্যক্রমে জড়িত’ ব্যক্তিদের আইনের আওতায় আনা।
ডাকসু নেতারা জানান, তাদের দাবিগুলো বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন আশ্বাস প্রত্যাশা করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনু

1

শীত নিয়ে সারাদেশে দুঃসংবাদ

2

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

3

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

4

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

5

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

6

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

7

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

8

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

9

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

10

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

11

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

12

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

13

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

14

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

15

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

16

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

17

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

18

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

19

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

20