মোঃ শফিকুল বরি
প্রকাশঃ 31-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে ভয়াবহ আগুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউজ বোটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ মে) রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে ১২ জন পর্যটককে নিয়ে 
সুলতান নামের’ এই হাউজ বোটটি নিলাদ্রি লেকে আসে রাত্রিযাপনের উদ্দেশে। পরে মোবাইল চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং হাউজ বোটটি কাটের তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়লে হাউজ বোটটি পুড়ে ছারখার হয়ে যায়। মাত্র ১২জন পর্যটক বোটটিতে থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গে পর্যটকরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।
পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে আশপাশের অন্য হাউজবোটগুলো দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। আগুন লাগার পরে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে নৌকার আশপাশে আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। স্থানীয়দের চোখের সামনে সুলতান নামের হাউজবোটটি পুড়ে যায়।
এ ব্যাপারে তাহিরপুর থানার (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

1

লৌহজংয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

2

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

3

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

4

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

5

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

6

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

7

পূবাইল নগরীর মাজুখান এলাকায় এক তুলার গুদামে আগুন

8

বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫

9

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের

10

কেন্দ্রীয় সংসদের নির্বাচনী প্রচার-প্রচারণার

11

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

12

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

13

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

14

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

15

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

16

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠি

17

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

18

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

19

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

20