জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

সুমন আহমদ খান 
সিলেটের পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে রোববার দিবাগত রাত দেড়টার দিকে একটি গাড়ি মেরামত গ্যারেজ ও আশপাশের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে এক্স নোহা, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপসহ মোট ১২টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে প্রায় পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তাপে বিস্ফোরিত হয় কিছু গাড়ির ইঞ্জিন সিলিন্ডারও।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গ্যারেজ থেকেই আগুন শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

1

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

2

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

3

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বি

4

শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফের

5

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

6

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

7

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

8

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

9

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

10

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

11

সরকারি জায়গায় রোপিত শতাধিক গাছ কেটে ফেললেন প্রেম লাল যাদুয়া

12

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

13

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

14

রায়গঞ্জে বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক ঐক্যই চেতনা চেতনাই উন্

15

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

16

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

17

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

18

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

19

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

20