Mst: Meherun Nesa
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

সুমন আহমদ খান 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ আসজাদ আহমেদ। দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ইসলাম ও আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষা উন্নয়ন, ইসলামিক ফাউন্ডেশন শক্তিশালীকরণ, মসজিদ-মাদরাসা সংস্কার ও হজ ব্যবস্থাপনার আধুনিকায়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্যাতিত নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়। কোরআন তেলাওয়াত করেন আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সালেহ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৩ আসনের মনোনীত প্রার্থী এম এ মালিক, সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দাউদপুর ব্লাড ডোন

1

তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের ফাঁদে শিশুর মৃত্যু

2

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

3

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

4

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

5

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

6

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

7

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

8

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

9

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

10

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

11

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

12

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

13

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

14

ভোলাহাটে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায়, ফ্রি রক্

15

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

16

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অ

17

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

18

কয়রায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

19

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

20