মোঃ শরিফুল ইসলাম।।
সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল আনন্দ র্যালিতে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা ঘটে, যেখানে প্রতীকী রূপে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদী চেতনার প্রতি শ্রদ্ধা ও নেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের অংশ হিসেবে এই প্রতীকী উপস্থাপনাটি র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও আবেগ সৃষ্টি করে। র্যালিতে বেগম খালেদা জিয়ার প্রতিকৃতির সঙ্গে মিল রেখে একজন শিশুকে বিশেষ পোশাকে সাজিয়ে র্যালিতে অংশগ্রহণ করানো হয়, যা উপস্থিত নেতাকর্মীদের মাঝে দেশনেত্রীর অবিস্মরণীয় অবদানের প্রতি গভীর সম্মান ও ভালোবাসার প্রকাশ হিসেবে বিবেচিত হয়।
মন্তব্য করুন