জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

 মোঃ আবুসুফিয়ান তালুকদার  

 সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে পারিবারিক বিরোধের জেরে সালিসি বৈঠকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে আহত হয়ে হারান আলী শেখ (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

বুধবার বিকালে হারান আলী শেখের মেয়ে শাপলা খাতুন ও জামাই আবুল কালামের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সালিসি বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে আবুল কালামের পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে ইকবাল হোসেন।

ইকবাল জানান, হামলায় তিনি নিজে, তার বাবা হারান আলী, মা মরিয়ম বেগম, ভাগ্নে আলামিন এবং বোন শাপলা গুরুতর আহত হন। তাদের মধ্যে হারান আলীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, “পারিবারিক বিরোধ 

মীমাংসার জন্য বৈঠকে বসা হয়েছিল। কিন্তু বৈঠকের শেষ দিকে মেয়ে জামাইয়ের 

পরিবারের লোকজন হামলা চালিয়ে হারান আলীকে পিটিয়ে হত্যা করে। রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।”

সিরাজগঞ্জ সদর থানার এসআই সোহাগ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের 

কাছে হস্তান্তর করা হবে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

1

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

2

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

3

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

4

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

5

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

6

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

7

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

8

নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং

9

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লা

10

লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষ

11

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

12

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

13

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

14

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

15

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

16

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

17

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

18

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

19

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবা

20