জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের তাড়াশে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

সিরাজগঞ্জের তাড়াশে শান্ত (২০) নামের এক সেলুনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

সোমবার (১৪ জুলাই) সকালে  এ ঘটনা ঘটেছে মর্মে তাড়াশ থানার ওসি মো: জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রতিবেশীরা জানান, রাতে শান্ত তার নিজ ঘরে শুয়ে ছিল। সকাল সাড়ে আটটার দিকে বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে দরজা ভেঙ্গে দেখতে পান শান্তর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।

তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা কেউ নিশ্চিত করতে পারেননি। পরে খবর পেয়ে তাড়াশ থানার উপ পরিদর্শক মো: শিমুল প্রামানিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনুগ ব্যবস্থা নেয়া  হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

1

দেড়যুগ ধরে স্কুল মাঠে গরুর হাট বসায় নামেমাত্র চলে পাঠদান,ইউন

2

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

3

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

4

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

5

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

6

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

7

রায়গঞ্জে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

8

বরিশ চরকাউয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন

9

কয়রায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

10

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

11

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

12

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

13

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

14

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

15

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

16

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

17

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

18

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

19

বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না - সাংবাদিকদের প্রশ্ন নাজমু

20