জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সারুলিয়ায় বিএনপির ৯ ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

সানজিদুল হক,  সাতক্ষীরা :



সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ড সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় পাটকেলঘাটা-খুলনা মহাসড়কের পাশে বাবলু মার্কেটে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

নিজ বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমান আমাকে খালেদা জিয়ার সন্তান হিসেবে ঘোষণা দিয়েছেন। তাই আমার দ্বারা কোনো অন্যায় হতে পারে না।” তিনি শেখ হাসিনার শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন-দমননীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় আন্তর্জাতিক অংশগ্রহণ এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের আত্মত্যাগের প্রসঙ্গ উল্লেখ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু এবং সঞ্চালনা করেন আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও তালা নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি, উপজেলা বিএনপির সাবেক  সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন,  উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব,ডঃ মামুনুর রহমান খান,  উপজেলা যুবদলের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম আবু মুহিত, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সদস্য সচিব আবির হোসেন, তাতী দলের সভাপতি মোস্তফা, উপজেলা মহিলা দলের সভাপতি মিনি খাতুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সুরুলিয়া  ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

1

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

2

বগুড়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল সহ আওয়ামী লীগ কার্যালয়ে আগ

3

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

4

দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ

5

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

6

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

7

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

8

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

9

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

10

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

11

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

12

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

13

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

14

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

15

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

16

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

17

পাঁচবিবিতে ২৮ অক্টোবর এর খুনীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছি

18

কালিগঞ্জে দঃ শ্রীপুরে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্

19

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

20