মোঃ হামিদুর রহমান
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাপাহারে আম বাজারের রাস্তার ধারে অবৈধ দখল উচ্ছেদ প্রশাসনের কঠোর অবস্থান

নওগাঁর সাপাহারে (13 মে) মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে আমের বাজারকে ঘিরে রাস্তার ধারে গড়ে ওঠা অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন সাপাহার থানা ইনচার্জ আব্দুল আজিজ, এলজিইডি এর প্রকৌশলী ইঞ্জিনিয়ার তাহাজ্জুদ হোসেন, সাপাহার কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সাদিকুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্থায়ী জনগণ।
সভায় ইউএনও মোঃ সেলিম আহমেদ স্পষ্টভাবে জানান, আমের বাজার ঘিরে রাস্তার দুই পাশে কমপক্ষে ১০ ফুট ফাঁকা রাখতে হবে, যাতে যান চলাচলে কোন রূপ বিঘ্ন না ঘটে এবং জনদুর্ভোগ না বাড়ে। তিনি আরও বলেন, “জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।”
সভায় পুলিশের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের পদক্ষেপ সাপাহারে আম বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

1

মানবতার কল্যাণে ঐক্যের বার্তা

2

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

3

সীমান্তে যুদ্ধের দামামা

4

জামালপুরে সিজারের সময় পেটে সুতা রেখেই সেলাই করার অভিযোগ

5

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

6

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

7

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা ফর

8

দিনাজপুরে কৃষির নবযুগ

9

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

10

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

11

ফুল বাড়িতে প্রাণ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত আমন

12

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

13

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

14

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

15

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

16

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছ

17

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

18

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

19

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

20