জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান

 গাজী হাবিব
 

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-খুলনা-৫৫০) এর মৃত সদস্যদের পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) বেলা ১১ টায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে যারা বার্ধক্যজনিত কারনে ও দুর্ঘটনায় প্রাণ হারায় তাদের পরিবারের মাঝে শ্রমিক ইউনিয়নের (রেজি-৫৫০) পক্ষ থেকে প্রতিবছরই এককালীন নগদ সহায়তা প্রদান করে থাকে। এরই অংশ হিসেবে মৃত্যুবরনকারী সদস্যদের ওয়ারিশদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, ক্যাশিয়ার হুমায়ুন কবির স্বপন প্রমুখ।

২০২৫ সালে মৃত্যুবরণকারী সদস্যদের নগদ অর্থ সহায়তাপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরা সদরের যোগরাজপুর গ্রামের মৃত নজরুল ইসলামের পরিবার, বলাডাঙ্গা গ্রামের মৃত. আবুল কালাম, মধুমল্লারডাঙ্গী গ্রামের মৃত. আবুল কালাম (কুলপি) এর পরিবার ও মৃত. নজরুল ইসলামের পরিবার, ফিংড়ী গ্রামের মৃত. জুলফিকার আলীর পরিবার, দক্ষিণ পলাশপোল গ্রামের মৃত. রুহুল আমিনের পরিবার, সবুজবাগ এলাকার মৃত. আব্দুল্লাহর পরিবার, পুরাতন সাতক্ষীরার মৃত. আব্দুস সালামের পরিবার, কামালনগরের মৃত শেখ আব্দুল সহিদের পরিবার, কাদাকাটি গ্রামের মৃত. মনিরুল ইসলামের পরিবার, আলীয়া মাদ্রাসা এলাকার মৃত. আব্দুল করিমের পরিবার, মাহমুদপুর এলাকার মৃত. আবুল হোসেনের পরিবার, পলাশপোল গ্রামের মৃত. ফারুক হোসেন জনির পরিবার, লাবসা গ্রামের মীর মনুরুজ্জামান মনির পরিবার, খেজুরডাঙ্গীর মৃত. ইনসুর আলীর পরিবার আরো অনেক শ্রমিকের পরিবার।

এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান বলেন, আমরা মৃত শ্রমিকদের পরিবারে হাতে এই টাকা মে দিবসে হস্তান্তর করি। কিন্তু সময়- সুযোগে এবছর জানুয়ারী মাসে অগ্রীম দিয়ে দিচ্ছি। এই টাকা পেয়ে মৃত. শ্রমিকদের পরিবারের সদস্যরা বিশেষভাবে উপকৃত হয়। 

এসময় শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি - সহিদুল ইসলাম, মশিয়ার রহমান, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান সাজু, সহ যুগ্ম সম্পাদক মো. কামাল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সহ সাংগঠনিক মশিয়ার রহমান, প্রচার সম্পাদক মিন্টু, সহ প্রচার সম্পাদক বাবুল হোসেন বাবু, সামিনুর রহমান (সাদ্দাম), খন্দকার বদুউর জামান বদু, সদস্য নুর আলম গাজী, মোতাহার হোসেন, শেখ হারুন, হোসেন আলী, সাহেব আলী, বিল্লাল হোসেন, আনারুল ইসলাম তুতু, আজিজুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমন ধানের ফলন ভালো

1

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

2

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

3

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

4

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

5

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে হিন্দু সম্প্রদায়ের

6

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

7

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী

8

নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই ট্রাক খাদে, চালক অল্পের জন্য রক

9

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

10

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

11

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

12

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

13

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবল

14

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

15

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

16

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

17

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

18

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

19

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

20