এ,এইচ,এম,আনারুজ্জামান
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

সোমবার (২৬ মে) সকাল ১০ টায় সাতক্ষীরা চালতেতলা মিশন হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
এডভোকেসিতে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ান স্টপ ক্রাইসেস সেল সাতক্ষীরা সদর হাসপাতাল মো. আব্দুল হাই, ফিংড়ি ও ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আলকাজ আলী, ফিংড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্যা রেবেকা সুলতানা, ব্রক্ষরাজপুর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্যা মোছা: ময়না খাতুন, ইউপি সদস্য মো: কামরুজ্জামান, ফিংড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, সাতক্ষীরা পৌরসভার স্থগিত মহিলা কাউন্সিলর অনিমা মন্ডল, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, সাংবাদিক ও যুব সদস্যবৃন্দ।
সংলাপে স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য ও প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। এছাড়াও বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের সভাপতি হ্রদয় মন্ডল, সদস্য ইমতি জামিল, শ্রেয়া সরদার ও লাল গোলাপ যুব সংঘের সদস্য আরাফাত হোসেন, স্বপ্নসিড়ি যুব সংঘের সদস্য হালিমা খাতুন, কর্নফুলি যুব সংঘের সদস্য শাহনাজ পারভীন।
এডভোকেসির উদ্দেশ্য ছিল__
১.যুব ও নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্ব বিকাশকে উৎসাহিত করার জন্য বাস্তবায়িত উদ্যোগগুলি উপস্থাপন করে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা।
২.সরকারী পরিসেবা প্রতিষ্ঠানের সাথে যুব ও নারীদের সংযুক্ত করা এবং বিভিন্ন প্লাটফর্মে অংশগ্রহনের সুযোগ তৈরী করা।
৩.যুব নারীদের নেতৃত্বের ভুমিকা গ্রহন ও স্বনির্ভরতার জন্য উদ্যোক্তা তৈরীতে উৎসাহিত করা।
৪.এডভোকেসি থেকে যুবদের চাহিদা ছিল যুব নারীদের দ্বারা বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ উপস্থাপনের মাধ্যমে জনসেবা কর্তৃপক্ষ দৃশ্যমান হবে এবং অন্যান্যদের উৎসাহিত করা হবে।
৫. যুব/নারী এবং স্থানীয় সরকার পরিসেবা প্রদানকারীদের মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপন, যার ফলে সহায়তা পরিসেবা এবং সিদ্ধান্ত গ্রহনের প্লাটফর্মে অংশগ্রহনের সুযোগ উন্নত হবে। ইউনিয়ন পরিষদ ও ফরম্যাল কমিটিতে সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ার যুব নারীদের অন্তর্ভুক্ত করা।
সংলাপে আলোচনার বিষয়বস্তু ছিল__
১) যুব নারীদের নেতৃত্বের জায়গাগুলো কী হতে পারে? নারী নেতৃত্তে¡র ক্ষেত্রে বাঁধাসমুহ কী কী?
২)বাঁধা সমূহ দূর করার উপায়সমূহ কী কী? বাধা সমুহ দুর করার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর এ্যাক্টরদের ভূমিকা সমুহ কী কী?
৩)নারী নেতৃত্বের ক্ষেত্রে বাহ্যিক বাঁধাসমুহ দুর করার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর এ্যাক্টরদের (তথা পরিবার, কমিউনিটি, সাংবাদিক, সিভিল সোসাইটি, স্থানীয় সরকার ও প্রশাসনের ভূমিকা কী হতে পারে?
৪) যুব নারী নেতৃত্বের ক্ষেত্রে বর্তমান সমাজে বিদ্যামান সুযোগ সুবিধাগুলো কী কী?ইত্যাদী বিষয়ে বক্তারা দিকনির্দেশনা প্রদান করেন। পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন, সামাজিক বিভিন্ন কার্যক্রমে নারীরা নেতৃত্ব দিতে পারেন ও রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নেতৃত্ত¡ দিতে পারেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)।
এছাড়া উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশ এর ইন্সপেরিটর সুমন আচার্য্য প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফেলো শাওন প্রমুখ ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

1

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

2

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

3

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

4

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

5

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

6

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

7

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

8

নওগাঁ-৪৬(১) আসনে বিএনপির প্রার্থী নির্ধারণে তীব্র প্রতিদ্বন্

9

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

10

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

11

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

12

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

14

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

15

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

16

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

17

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

18

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

19

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

20