মিহিরুজ্জামান
প্রকাশঃ 29-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কলারোয়া ধান কাটা-ঝাড়ার কাজে নারী শ্রমিকদের কদর বেড়েছে

শুধু পুরুষরা নয় ধান কাটা ও ঝাড়ার কাজে কদর বেড়েছে নারীদেরও। পুরুষদের সাথে পাল্লা দিয়ে নারীরাও সমানতালে কাজ করছেন ফসলি মাঠে। এ দৃশ্য এখন প্রায় সব খানে। সাতক্ষীরার কলারোয়া  উপজেলার মাঠ জুড়ে ভরে উঠেছে ইরি-বোরো ধান।
ধানের ভালো ফলনে চাষিদের মুখে ফুঁটে উঠেছে খুশির ঝিলিক। তবে চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটতে অতিরিক্ত মজুরি ও শ্রমিক সংকটে অনেক কৃষক ও জমি মালিক। তাই অনেকে বাধ্য হয়ে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকদের নিয়ে ধান কাটা, বাঁধা ও ঝাড়ার কাজ করাচ্ছেন।
উপজেলার গয়ড়া গ্রামের মনিরুজ্জামান জানান,চলতি বছর মাঠে প্রায় একই সময়ে সব কৃষকের ধান পাকায় পুরুষ শ্রমিকের সংকট পড়েছে। তাছাড়া সম্প্রতি বিকেল বা সন্ধ্যার দিকে মাঝে মধ্যে মেঘলা আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। এ জন্য মাঠের পাকা ধান কাটা, বাঁধা ও ঝাড়ার কাজে পুরুষ শ্রমিকদের পাশাপাশি বহু মহিলা শ্রমিকও কাজ করছেন।
এলাকার অনেক মহিলা নিজেরা গ্রুপ করে মাঠের ধান কাটা-ঝাড়া কাজের নিয়োজিত বলে তিনি জানান।
কয়েক জন কৃষক জানান,বিঘা প্রতি ধান কাটতে পুরুষ শ্রমিকরা নিচ্ছেন ৬ হাজার টাকার মতো। অথচ একই জমির ধান কাটতে নারী শ্রমিকরা নিচ্ছেন ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল জানান,এ বছর উপজেলায় ১৬ হাজার হেক্টর জমিতে ইরি ধানের আবাদ হয়েছে। তবে কিছুটা শ্রমিক সংকট হলেও আমরা অফিস থেকে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার কথা বলেছি। তাছাড়া আমাদের যথেষ্ট হারভেস্ট মেশিন নাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

1

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

2

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবল

3

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

4

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

5

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

6

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

7

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

8

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

9

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

10

ঝালকাঠি নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

11

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

12

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

13

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

14

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

15

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

16

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

17

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

18

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

19

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

20