জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জগৎ দাশ 

রাঙামাটির  বাঘাইছড়ি উপজেলাধীন ফেরোশাস ফোরটীন  বাঘাইহাট  জোনের উদ্যোগে দুস্থ অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে শীতকালীন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। 

 রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠ প্রাঙ্গণে  ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হত দরিদ্র ও অসচ্ছল দুই শতাধিক  পাহাড়ী ও বাঙালি পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসুচির আওতায়  শীত বস্ত্র বিতরণ করেন বাংলদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন।      এসময়   বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে:কর্নেল মো:তারেকুল ইমরান পিএসসি ও উপ-অধিনায়ক মেজর মো: সালমান সিদ্দিক,পিএসসি সহ  ইউনিটের অন্যান্য অফিসার বৃন্দগণ উপস্থিত ছিলেন।

এছাড়া ও অন্যান্যদের  উপস্থিত ছিলেন,
 সাজেক ইউনিয়নের ০৪নং ওয়ার্ড সদস্য (মেম্বার) দয়াধন চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন,  মো:রায়হান উদ্দিন ও বাঘাইহাট বাজার কমিটি সভাপতি নাজিম উদ্দীন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ।

শীত বস্ত্র বিতরণ কালীন সময় বাঘাইহাট জোন কামান্ডার লেঃ কর্ণেল মোঃ তারেকুল ইমরান পিএসসি, প্রধান অতিথির  বক্তব্যে বলেন,
দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এই মানবিক উদ্যোগ।  সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুঁয়াছড়ি, বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে ৪নং ওয়ার্ডের বাসিন্দাও সেনা  জোনের পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণ এর মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছি। পাহাড়ের তীব্র এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে সেনাবাহিনী  এমন উদ্যোগ গ্রহণ করেছে।
সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময় তিনি আরো বলেন,বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা নিরাপত্তা শান্তি সৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখার  আশ্বাস প্রদান করেন তিনি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

1

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

2

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

3

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

4

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

5

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

6

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

7

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

8

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

9

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

10

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

11

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

12

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

13

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

14

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

15

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

16

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

17

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

18

কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাব

19

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

20