জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক শিবলীর মৃত্যুতে ঝালকাঠি সাংবাদিক সংস্থায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শংকর দাস পবন ( স্টাফ রিপোর্টার) ঝালকাঠি 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লাইভ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল এস টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে ঝালকাঠিতে দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার ১৩ সেপ্টেম্বর রাতে বেসরকারী টেলিভিশন "চ্যানেল এস"র ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ'র আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তারা প্রয়াত সাংবাদিক শিবলীর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়


দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর স্মরণে আলোচনা করেন চ্যানেল এস টেলিভিশন এর ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ। 


সংগঠনের জেলা সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু সঞ্চালনায় সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেয় সংস্থার সহ সভাপতি দিবস তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান, প্রচার সম্পাদক খলিলুর রহমান এবং শিক্ষক নেতা মো. মঞ্জুর রাহি।

 

আলোচনা শেষে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেছেন সংস্থার সহ সভাপতি রুবেল খান।


বক্তারা বলেন, কোন সরকারের আমলেই সাংবাদিকদের পাশে সেভাবে দাঁড়ানো হয় না। তরিকুল ইসলাম শিবলী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন। আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার কাছে যাতে করে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাড়ানো হয়। 


দোয়া মাহফিলে ঝালকাঠি জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য: গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের লাইভ চলাকালে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অচেতন হন তরিকুল ইসলাম শিবলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

1

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

2

নোয়াখালীর সেনবাগে ওলামা দলের কমিটি প্রকাশ

3

চকরিয়ায় নতুন হাওয়া

4

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

5

গিলাতলা আইডিয়াল প্রি- ক্যাডেট স্কুল বার্ষিক পরীক্ষার ফলাফল

6

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

7

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

8

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

9

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

10

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

11

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

12

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

13

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মিলল বৃদ্ধের চোখ ও কানহীন মরদেহ

14

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

15

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

16

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

17

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

18

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

19

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

20