জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল 
সুনামগঞ্জ প্রতিনিধি।




দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার  গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জ ছাতকর গোবিন্দগঞ্জ পয়েন্ট ৯ আগষ্ট শনিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি মোশাহিদ আলী সভাপতিত্বে অর্থ সম্পাদক জুনেদ আহমদ রুনুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি। প্রধান বক্তার বক্তব্য রাখেন দৈনিক কালবেলা ছাতক প্রতিনিধি সাকির আমিন। বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন,  মানবকন্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি এম এইচ খালেদ মিয়া, সাংবাদিক আরিফুর রহমান মানিক, সাংবাদিক ফজল উদ্দিন, সাংবাদিক আক্তার হোসেন, সাংবাদিক তাজিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

বক্তারা বলেন গত ৭ আগষ্ট বিকেলে ফুটপাতে চাঁদাবাজি নিয়ে ফেইসবুকে একটি লাইভ করেন আসাদুজ্জামান তুহিন।  ঐ দিন সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় তাকে।

এই ঘটনা দেশের চাঁদাবাজদের বেপরোয়া ও ভয়ঙ্কর রূপের আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
তুহিনের মতো একজন নির্ভীক ও অনুসন্ধানী সাংবাদিককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্যই আতঙ্কের। আমরা বারবার বলেছি, সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া গণতন্ত্র রক্ষা অসম্ভব। আজ তুহিন, কাল আমরা—এবারই শেষবার!’

তুহিন হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ধারাবাহিক দমন-পীড়নের অংশ। সাংবাদিকদের চাকরি হারানো, গুম হওয়া, এমনকি খুন হওয়া—এসব এখন নিত্যদিনের ঘটনা। আমরা আর চুপ থাকব না। সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তবে আন্দোলন অনিবার্য। প্রতিটি হত্যার বিচারহীনতা নতুন হত্যার পথ খুলে দিচ্ছে। আমরা এর অবসান চাই। তুহিন হত্যার বিচার হতেই হবে।

বিবৃতিতে বক্তারা মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

1

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

2

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর

3

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

4

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

5

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

6

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

7

নীল আকাশের নিচে সবুজ গালিচা

8

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

9

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

10

অশ্রুসিক্ত ভালোবাসা

11

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

12

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

13

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

14

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

15

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

16

শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার

17

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

18

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

19

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

20