জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সলঙ্গায় পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি,গ্রাহক ভোগান্তি, ঘটতে পারে বিদ্যুৎ বিপর্যয়

মোর্শেদ মুন্না।।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির  একীভূতকরণসহ চার দফা দাবিতে সলঙ্গায় সিরাজগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা ও কর্মচারীরা  অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এতে গত দুইদিন যাবৎ অফিসে গিয়ে  গ্রাহকরা নানা প্রকার ভোগান্তির  শিকার হচ্ছেন, যে কোন সময়  দেখা দিতে পারে বিদ্যুৎ বিপর্যয়। 
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে থমকে গেছে সেবাদান কার্যক্রম।
তাদের চার দফা দাবি হলো—আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বদলি/বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন। ১৭ আগস্ট ২০২৫ থেকে এ পর্যন্ত চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পূর্বের কর্মস্থলে পুনর্বহাল। লাইনক্রুদের নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
জরুরি সেবা নিতে আসা রুহুল আমিন নামক এক গ্রাহক বলেন, আমি সেবা নিতে এসে দেখি কোনো লোকজন নেই। এক ঘণ্টা অপেক্ষা করেও কাউকে পাইনি। এখন ফিরে যাচ্ছি। আমার মতো আরও অনেকেই সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।
মঙ্গলবার সিরাজগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি -১ এর সলঙ্গা অফিসে সরেজমিনে গিয়ে কাউকেউ পাওয়া যায় নি। 
দায়িত্বে থাকা নাম প্রাকাশ না করার শর্তে এক কর্মচারী জানান, বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে, তাই অফিস ফাকা, এজিএম কওম ও আসছেনা দুইদিন হলো। 
কর্মবিরতি বা গ্রাহকদের ভোগান্তির বিষয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীরা কথা বলতে নিষেধ করা আছে তাই কিছু বলতে পারছিনা। 
তার দাবি গনমাধ্যমের সামনে কথা বললে তাদেরকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে শাস্তির আওতায় আনা হবে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সলঙ্গা সাব জোনাল অফিসের  মহাব্যবস্থাপক (এজিএম কউম ) শাহ জালাল  বলেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে চলে গেছেন।
আমি বাইরে আছি সারাদেশের ন্যায় আমারও আন্দোলনের কারনে কর্মবিরতি পালন করছি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ

1

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

2

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

3

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

4

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

5

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন

6

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

7

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

8

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

9

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

10

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

11

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

12

ছাতকে ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিম

13

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

14

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

15

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

16

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

17

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

18

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

19

চুনারুঘাটে খাল খনন কাজ শুরু,হওয়ায় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃত

20