জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ৩১ দফা সংস্কার দিয়েছে আপনাদের প্রস্তাবের দুই বছর আগে। এখন সরকার খুব প্রচার চালাচ্ছে। সংস্কার তো বিএনপির সন্তান।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি হিসাব করছিলাম নির্বাচনের আর ২৩ দিন বাকি। এখন অনেকেই বলছে—নির্বাচন হবে কি না, বাধা দেব, করতে দেব না। খবর নিয়ে দেখেন তাদের তিনটা ভোটও নেই। এরা আবার বড় গলায় বলে, নির্বাচন হতে দেব না।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই। জনগণের কাছে যাব তারা যদি আমাদের চায়, তাহলে আমরা আছি। জনগণ যদি বাদ দিয়ে দেয় তাহলে বাদ, আমরা বিরোধী দলে থাকব। আগে থেকে এত গলাবাজি কেন ভাই?’

বিএনপি মহাসচিব বলেন, ‘সবচেয়ে বেশি দুষ্টামি করছে যারা অতীতে বাংলাদেশকেই স্বীকার করে নাই। আমাদের কতজন মা-বোনকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে। এই হিসাব আমরা ভুলি নাই। অনেক ত্যাগ পেরিয়ে একটি জায়গায় এসেছে দেশ। সামনে নির্বাচন। যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশে গড়ে তোলার সুযোগ হয়েছে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

1

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসা

2

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

3

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

4

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

5

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

6

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

7

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

8

বাগেরহাটে কারাগার থেকে ২৩ ভারতীয় জেলের মুক্তি

9

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

10

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

11

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

12

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

13

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

14

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

15

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

16

আশাশুনির বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়ে

17

শেরপুরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

18

মাদারীপুরে আড়িয়াল খাঁ ব্রিজ এর উপর ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩

19

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

20