জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সংগ্রামী রাজনীতিবিদ মোঃ রফিকুল ইসলাম (ভিপি মাসুম খান): এক সাহসিকতার গল্প

গাজী মাহমুদ পারভেজ:-

 রাজনৈতিক অঙ্গনে যিনি ভিপি মাসুম খান নামে পরিচিত, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামের সন্তান। ১৯৬৫ সালের ৩১ ডিসেম্বর এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা এই মানুষটি ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন দৃঢ় প্রত্যয়, ত্যাগ ও নিরলস সংগ্রামের মাধ্যমে।

শিক্ষা ও রাজনৈতিক বিকাশঃ শিক্ষাজীবনে তিনি বিএ ও এলএলবি (অনার্স) সম্পন্ন করেন। শিক্ষার পাশাপাশি রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ শুরু হয় সরকারি  হরগঙ্গা কলেজ ছাত্রদল-এর সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে। অল্প সময়ের মধ্যেই তাঁর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণে তিনি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এবং পরে জেলা ছাত্র দলের দায়িত্ব পালন করেন। এখান থেকেই তাঁর রাজনৈতিক পরিচয়ের ভিত্তি সুদৃঢ় হয়।

তিনবার কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল-এর সভাপতি নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেছেন সংগঠনের প্রতি তাঁর অগাধ ভালোবাসা ও দক্ষ নেতৃত্ব। পরবর্তীতে তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন, যা তাঁকে জাতীয় পর্যায়ের রাজনীতিতে পরিচিত মুখ করে তোলে।

রাজনৈতিক সংগ্রাম ও নির্যাতনের ইতিহাসঃ ভিপি মাসুম খানের রাজনৈতিক জীবনের মূল পরিচয় হলো—সংগ্রাম ও ত্যাগ। বিএনপির রাজপথের নির্ভিক সৈনিক হিসেবে তিনি বারবার সরকারের নিপীড়ন, মিথ্যা মামলা ও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি ভয়াবহ নির্যাতনের শিকার হন। সেসময় অস্ত্রের স্বাধীনতার নামে তাঁর হাত-পা ও চোখ বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয় এবং তাঁকে প্রায় ৫ মাস কারাভোগ করতে হয়।

এছাড়া ১৯৯০, ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৯, ২০১৫, ও ২০১৬ সালে বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় তিনি প্রায় ৭ মাস জেল খাটেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ বাহিনীর ছোঁড়া টিয়ারশেলের আঘাতে তিনি তাঁর বাম চোখের দৃষ্টিশক্তি হারান, আর ডান চোখের অবস্থাও আশঙ্কাজনক হয়ে পড়ে। এমন নির্মম হামলার পরও তিনি থেমে যাননি, বরং আরও দৃঢ়তার সঙ্গে রাজপথে নেমেছেন।

আর্থিক ক্ষতিসাধন ও রাজনীতির বলিঃ ২০১৫ সালে কারাবন্দি থাকা অবস্থায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা তার অনুমতি ছাড়াই তাঁর প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের একটি মিনি ড্রেজার বিক্রি করে দেয়। এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসার কুৎসিত ষড়যন্ত্রের ছায়া রয়েছে বলে তাঁর পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধারা অভিযোগ করেন।

সংগঠন ও বর্তমান দায়িত্বঃ ভিপি মাসুম খান বর্তমানে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।

তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৮ সালে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। বর্তমানে মুন্সীগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিএনপির চলমান আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে মাঠে রয়েছেন তিনি।

ভিপি মাসুম খানের জীবনচিত্র নিপীড়ন-নির্যাতনের ভয়াবহ ইতিহাস হলেও তিনি কখনোই মাথা নত করেননি। বরং তাঁর সংগ্রামী মনোভাব, কর্মনিষ্ঠা ও জনসম্পৃক্ততাই তাঁকে রাজনৈতিক অঙ্গনে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের লড়াইয়ে তিনি এখনও রাজপথের নির্ভীক সৈনিক। তাঁর মত সংগ্রামী নেতাদের কারণেই রাজপথের আন্দোলন আজও বেঁচে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

1

নীলপদ্মের ঘ্রাণে বিষ

2

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

3

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

4

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

5

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

6

নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

7

এলি ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার

8

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

9

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন

10

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

11

নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদন ব্যাহত

12

নির্বাচন স্থগিতের আশঙ্কায় বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

13

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

14

দূর্গাহাটায় আবেগঘন বিদায়: চোখের জলে ভাসলো গড়েরবাড়ী সরকারি প্

15

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

16

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

17

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

18

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

19

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

20