গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে ৪ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
সোমবার(১১ আগস্ট)রাত আটটার সময় উপজেলার ধনুয়া এলাকার মেঘনা ফ্যাক্টরি সংলগ্ন মাঠে মশাল মিছিল ও নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক বলেন, রাত ৮ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মেঘনা ফ্যাক্টরী সংলগ্ন একটি বড় মাঠে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০-৪০ জন নেতাকর্মী মশার মিছিল ও নাশকতার প্রস্তুতি নেয়। এসময় পুলিশ খবর পেয়ে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছে।
আটক কৃতরা হল, শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মুরগির বাজার এলাকার হবি মিয়ার ছেলে নাহিদ হাসান (২২), কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের নুরুল হকের ছেলে শিব্বির মন্ডল(১৯),একই ইউনিয়নের গলদাপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে দিনার আহমেদ (২০) ও একই গ্রামের মোস্তফা বেপারীর ছেলে শৈশব বেপারী (২১)।
তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এসময় মশাল মিছিলের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।