জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে বিএনপি'র প্রতিষ্ঠাতা হাজী আব্দুর রশিদ মল্লিকের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত

শাখাওয়াত হোসেন মোল্লা।।
মাদারীপুরের শিবচরে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম হাজী আব্দুর রশিদ মল্লিকের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । 

সোমবার (১১ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার  বিভিন্ন মসজিদে এবং মাদ্রাসায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

উল্লেখ্য,তিনি ২০১৫ সালের ১১ আগষ্ট এই দিনে তিনি ইন্তেকাল করেন। তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে  ছিলেন একজন প্রিয়, নির্লোভ,নিরহংকার এবং অনুকরনীয় ব্যক্তিত্ব।

মরহুম হাজী আব্দুর রশিদ মল্লিক তিনি ১৯২২ সালের ২৫ এপ্রিল মাদারীপুর জেলার শিবচরে জন্মগ্রহণ করেন। তিনি শিবচর উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি ছিলেন একজন সংস্কারক, সফল ব্যবসায়ী ও সমাজসেবক।

পরিবারের সকলের নিকটে ছিলেন একজন আদর্শ অভিভাবক। ব্যক্তিগত জীবনে তিনি এক স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে যান। পরবর্তীতে তার বড় ছেলে আব্দুস সালাম মল্লিক ও তাঁর স্ত্রী মারা যান। তাঁর মেজো ছেলে মোঃ আবুল কালাম মল্লিক,তিনি ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং ছোট ছেলে রেজাউল করিম মল্লিক বর্তমানে বাংলাদেশ পুলিশে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবারের ঘনিষ্ঠজন ছাত্রনেতা রাহাত মল্লিক স্মৃতিচারণ করে বলেন, “আব্দুর রশিদ মল্লিক চাচা ছিলেন শিবচরবাসীর কাছে একজন আস্থাভাজন, সৎ ও নিঃস্বার্থ মানুষ। তিনি রাজনীতি, সমাজসেবা, শিক্ষা ও সংস্কারে যে অবদান রেখে গেছেন,তা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর শিবচর উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও স্থানীয়রা তার স্মরণে একত্রিত হয়ে দোয়া করবেন, যা প্রমাণ করে এই মানুষটি আজও কতটা শ্রদ্ধার পাত্র হয়ে আছেন মানুষের হৃদয়ে। 


মরহুমের মেজো ছেলে আবুল কালাম মল্লিক তার বাবার রূহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।এছাড়া,এতিম ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

1

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

2

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

3

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

4

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

5

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

6

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

7

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

8

জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

9

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

10

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

11

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

12

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

13

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

14

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

15

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার

16

প্রকাশিত হলো লেখক রবিউল বাপ্পীর “ধারালো কলম’’

17

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

18

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মা

19

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

20