জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে ৪দিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

হাফিজুর রহমান


আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চারদিন ব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিঞা,ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান প্রমূখ। জানা গেছে, বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে ও মেলার আয়োজন সহযোগিতা রয়েছে মেটলাইফ ফাউন্ডেশন। বইমেলায় ১২০০টি প্রকাশনা সংস্থার ১০ হাজার বিভিন্ন ধরণের বই স্থান পেয়েছে। বিপণন কার্যক্রম চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া মেলায় ৫ সেপ্টেম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৬ সেপ্টেম্বর আবৃত্তি প্রতিযোগিতা ও আবৃত্তি সন্ধ্যা এবং ৭ সেপ্টেম্বর সাংস্কৃতিক উৎসব আয়োজন থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

1

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

2

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

3

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

4

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

5

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

6

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

7

ফুলবাড়ীতে আবাসিক ‎‌‌হো‌টে‌লে চলছে অনৈতিক কর্মকাণ্ড ক‌পোত

8

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

9

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

10

কুলাউড়া শ্রীপুরে গুনীজন সংবর্ধণা অনুষ্ঠানের আইনজীবী কামরুল ই

11

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

12

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

13

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

14

সীমান্তে যুদ্ধের দামামা

15

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

16

আনোয়ারায় মাদকের রাজত্ব

17

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

18

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

19

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

20