মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 10-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের কাছ থেকে খাত ছাড়াই টাকা আদায় করেন প্রধান শিক্ষক মোতাহার

রাজবাড়ীর পাংশায় শিক্ষার্থীদের কাছ সেশন ফি কোন খাতে কত টাকা নেয়া হচ্ছে তা উল্লেখ না করেই অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একটি বিদ্যালয়ের বিরুদ্ধে। অভিযুক্ত ওই বিদ্যালয়টি হচ্ছে পাংশা পৌরসভার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ।
জানা যায়, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সরকারি নীতিমালা অনুসরণপূর্বক খাতওয়ারী শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি আদায় করার বিধান রয়েছে। তবে এক্ষেত্রে কোন নীতিমালা বা রেজুলেশন ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করেছেন এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেন।
বিদ্যালয় কর্তৃক প্রদত্ত রশিদ দেখে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। রশিদটি পর্যালোচনায় দেখা যায়, তারিখ ব্যতীত পরীক্ষার ফি বাবদ ৪৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫৫০ টাকা ও সেশন ফি বাবদ ১২০০ টাকা করে নেয়া হয়েছে। তবে সেখানে কোন খাতে টাকা নেয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, আমরা বিদ্যালয়ে নিয়মিত টাকা দিলেও কোন খাতে কত টাকা দিচ্ছি তা জানিনা।
কয়েকজন অভিভাবক বলেন, আমরা সন্তানদের পড়াশোনার জন্য স্কুলে টাকা দিই কিন্তু কখনো জানতে পারিনা এই টাকা স্কুলের কোন খাতে ব্যয় করা হয়। 
বৃহস্পতিবার (১০ জুলাই) সরেজমিনে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে গেলে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেনের সঙ্গে। সেসময় তার কাছে জানতে চাওয়া হয়, সেশন ফি আদায়ের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত কোনো নীতিমালা বা পরিপত্র অনুসরণ করা হয় কি না।
প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক জানান, তারা নীতিমালা অনুসরণ করেই টাকা আদায় করে থাকেন। কিন্তু নীতিমালা দেখাতে বললে তিনি জানান, তা তিনি দেখাতে পারবেন না।
এরপর জানতে চাওয়া হয়, কোন খাতে কত টাকা নেওয়া হয়? জবাবে তিনি বলেন, "আমার নির্দিষ্ট করে কোনো তালিকা নেই যে কোন খাতে কত টাকা নেওয়া হবে। আমরা নির্দিষ্ট করে টাকা নেই না। বিভিন্ন খাতের টাকা একসাথে করা থাকে। এক খাতের টাকা অন্য খাতেও অনেক সময় কম বেশি খরচ হয়। তাই যেই খাতে যখন যত টাকা লাগে, তখন আমরা একবারেই পুরো টাকা নিয়ে তা জেনারেল ফান্ডে জমা রাখি এবং প্রয়োজন অনুযায়ী খরচ করি।"
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বলেন, "উপজেলার সকল প্রধান শিক্ষকদের নিয়ে একটি মিটিং করা হয়েছে। সেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি কোন খাতে কত টাকা নেয়া হচ্ছে তা উল্লেখপূর্বক রশিদ প্রদানের জন্য। যাতে করে শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পারে তাদের কাছ থেকে কোন কোন খাতের টাকা নেয়া হচ্ছে। এক্ষেত্রে কোন লুকোচুরি করা যাবে না।"


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

1

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

2

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

3

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

4

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

5

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধন

6

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

7

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

8

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

9

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

10

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

11

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

12

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

13

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

14

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

15

বাবা দিনমজুর, কিন্তু স্বপ্ন ছিল আকাশসম। ঢাকা ও চট্টগ্রাম বিশ

16

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

17

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

18

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

19

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

20