জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা বন্ধ ঝালকাঠিতে

মোঃ মেহেদী হাসান রাজু 

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশসহ চার দফা দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।

ঝালকাঠি শহরের দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতিতে সোমবারের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি সাড়ে তিন হাজার শিক্ষার্থী। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে দেশব্যাপী এ কর্মসূচিতে নির্ধারিত দিনের পরীক্ষা স্থগিত করেন আন্দোলনরত শিক্ষকরা।

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশসহ চার দফা দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। তবে শিক্ষক বলে অন্য পেশাজীবীদের মত রাস্তায় না নেমে স্কুলেই অবস্থান ও কর্মবিরতি করছি। আমরা বুঝতে পারছি যে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। তবে আমরাও নিরুপায়। সরকার আমাদের দাবি মানামাত্র পরীক্ষার আয়োজন করবো। প্রয়োজনে ছুটির দিনেও পরীক্ষার নেয়া হবে।

প্রসঙ্গত, ঝালকাঠি শহরের সরকারি উচ্চ বিদ্যালয় এবং হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই শিফট করে সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। গত ২০ নভেম্বর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিলো। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালী থেকে পাকুন্দিয়া ও কটিয়াদীর ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

1

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

2

ঠাকুরগাঁওয়ে বাসর রাতে মুখ ধোয়ার পর বদলে গেল কনে, আদালতে মামা

3

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

4

‎অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ‎মনোমুগ্ধকর সাংস্কৃতিক অন

5

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের

6

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

7

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

8

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

9

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

10

সরাইল ও আশুগঞ্জে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী: এস এন তরুণ দে'

11

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

12

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

13

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

14

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার

15

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

16

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

17

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

18

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

19

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

20