জয়পুরহাট প্রতিনিধি: শামীম ইসলাম শামীম।
জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে গুরুত্বপূর্ণ মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন বয়সের সাধারণ মানুষ, যুবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যাকাণ্ডের বিচার চেয়ে স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, “শহীদ শরীফ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।” জয়পুরহাট জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ হাসিবুল হক সানজিদ সহ জেলা উপজেলা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা,,
অভিযোগ করেন, দীর্ঘ সময় পার হলেও এখনো প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, জয়পুরহাটবাসীর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।