রূপক মুখার্জি
প্রকাশঃ 24-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ার চাঞ্চল্যকর যুবদল নেতা সালমান খন্দকার হত্যাকান্ড

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের চাঞ্চল্যকর যুবদল নেতা সালমান খন্দকার হত্যাকান্ডের ঘটনায় গ্রামের নিরীহ ও নিরপরাধ মানুষদের আসামী করার প্রতিবাদ ও হত্যা মামলার সঠিক তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জনবহুল মানিকগঞ্জ বাজারে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার জামিনপ্রাপ্ত
আসামী কাজী আব্দুল আলিম, স্থানীয় মেম্বর সৈয়দ নবাব আলী,  সৈয়দ লেলিন আলী, কাজী জুয়েল রানা,  মোসাম্মৎ কনা বেগম, কাজী ওহিদুর রহমান,  কাজী সাদিকুন্নাহার  সাদিয়া, মাহমুদা খানম প্রমুখ।
মানববন্ধনে ভূক্তভোগীরা বলেন, ' আমরা নিরীহ মানুষ। কেউ দিন মজুর, কেউ কৃষিকাজ করে, কেউ ব্যবসায়ী, কেউ চাকুরীজীবী। অথচ গ্রাম্য শত্রুতার কারনে বাদী পক্ষ আমাদের আসামী করে হয়রানি করছে। আমাদের অনেকেই ঘটনার দিন বা রাতে জেলার বাহিরে চাকুরীতে ছিলেন অথচ তারা আসামী হয়েছে।
আসামীদের বাড়িঘর ভাংচুর, লুটপাট করা হচ্ছে। গরু, ছাগল, আসবাবপত্র নিয়ে যাচ্ছে। চাঁদা দাবি করছে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। ভূক্তভোগী আসামীদের পরিবারের সদস্যরা বাদী পক্ষের লোকদের অব্যাহত হুমকির কারণে স্কুল, কলেজে যেতে পারছে না।
 
আমরা  সালমান খন্দকার হত্যাকান্ডের সঠিক তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাই। গ্রামের নিরীহ যেসব মানুষদের অযথা আসামী করে হয়রানি করা হচ্ছে তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হোক। গোয়েন্দা সংস্থা হত্যাকান্ডের তদন্ত করলে প্রকৃত দোষীরা বেরিয়ে আসবে।
উল্লেখ্য, গত ৮ মে রাতে শামুকখোলা গ্রামে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে অজ্ঞাত দূর্বৃত্তরা 
কুপিয়ে খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকারকে হত্যা করে। এ ঘটনায়  নিহতের ভাই খন্দকার নাহিদ হাসান বাদী হয়ে লোহাগড়া থানায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও  ২০/২৫ জনকে আসামী করে ১১ মে হত্যা মামলা দায়ের করে। মামলা নং ৮। 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, নিরীহ নির্দোষ কেউ আসামী থাকলে  তদন্তে সে মুক্তি পাবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

1

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

2

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

3

রোমাঞ্চকর জয় ও ২ উইকেট তাসকিনের

4

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

5

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক

6

মধুপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা

7

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

8

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

9

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

10

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল ভারত

11

পিঠা উৎসব ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন দিনাজপুরের পু

12

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

13

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

14

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

15

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

16

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

17

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

18

শেরপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিশুসহ আহত ৪ জন

19

ভূরুঙ্গামারীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সাহায্যের আবেদন

20