জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে হামলা

মনির আহমদ আজাদ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে ‘জুলাই শহীদ’ ইশমামের বড়ভাই মুহিবের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (আজ) সন্ধ্যায় বটতলী শহরের ব্যস্ত এলাকা ইনসাফ হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে মুহিব বটতলী মোটর স্টেশন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলার পর স্থানীয়রা আহত মুহিবকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বা একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুহিব ‘জুলাই শহীদ’ ইশমামের বড়ভাই হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই হামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ জানতে তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার পেছনে কী কারণ রয়েছে এবং কারা জড়িত—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে বলে জানিয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অভিমানী’ নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান

1

মাদারীপুর ০৩ আসনে-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য

2

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

3

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

4

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

6

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

7

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

8

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

9

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

10

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

11

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠি

12

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

13

পাবলিক প্লেসে ধূমপানে বাড়ল জরিমানা

14

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

15

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

16

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

17

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

18

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

19

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

20