জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

র‍্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

মু. অলি উল্লাহ ইয়াছিন 

নোয়াখালীতে র‍্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিং এর গোডাউনে এবং ব্যাংক রোডের খাদ্য গুদাম রোডে অবস্থিত রাম ঠাকুর আশ্রম সংলগ্ন “রিপন প্যাকেজিং” নামক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫(সংশোধিত ২০১০) এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

রবিবার সকাল থেকে পরিচালিত অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন কার্যক্রম করার অপরাধে রিপন প্যাকেজিং কারখানার মালিককে ছয় লক্ষ টাকা ও বাবলু প্যাকেজিং এর প্রতিনিধিকে ৫০ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান ও আদায় করা হয়। 

এছাড়া, রিপন প্যাকেজিং থেকে ২০০ কেজি পলিথিন তৈরীর কাঁচামাল এবং বাবলু প্যাকেজিং এর স্টোর থেকে ১৪,১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিনসহ সর্বমোট ১৪,৩৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। 

মোবাইল কোর্টে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফাহিম হাসান খান। 

এ সময় ফোর্স নিয়ে পরো কার্যক্রমে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুন্ডু। পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয় এর উপপরিচালক মিহির লাল সরদার,

সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিদর্শক মোঃ মিলন হোসেনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন এবং র‍্যাব-১১ এর সদস্যরা উপস্থিত থেকে নিরাপত্তা প্রদানে সহায়তা করে।

এছাড়া ও পুরো অভিযানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

1

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

2

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

3

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

4

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দিতে চেম্বার আদালতের ন

5

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও

6

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

7

উপজেলা প্রশাসন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

8

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

9

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

10

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

11

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

12

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

13

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

14

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

15

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

16

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

17

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

18

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

19

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

20