জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রোমাঞ্চকর জয় ও ২ উইকেট তাসকিনের

 এম জিশান পারভেজ 

বল হাতে তাসকিন আহমেদের সময়টা ভালোই কাটছে। গতকাল রাতে আবুধাবিতে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে বাংলাদেশের এই পেসার উইকেট নিয়েছেন ২টি। সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে সর্বশেষ ৩ ম্যাচে তাসকিন উইকেট নিয়েছেন ৭টি, সব মিলিয়ে ৫ ম্যাচে তাঁর শিকার ৮ উইকেট।

তাসকিনের ২ উইকেট নেওয়ার এই ম্যাচে তাঁর দল শারজা ওয়ারিয়ার্স জিতেছে ৪ উইকেট। নাইট রাইডার্সের ১৩৪ রান দলটি তাড়া করে জিতেছে ইনিংসের শেষ বলে।

শেষ ওভারে জয়ের জন্য শারজার প্রয়োজন ছিল ১২ রান, ক্রিজে থাকা ইংলিশ দুই ক্রিকেটার জেমস রিউ ও আদিল রশিদ আন্দ্রে রাসেলের করা ওভারটিতে এই সমীকরণ মিলিয়ে ফেলেন। ৮ ম্যাচে এটি তাসকিনদের তৃতীয় জয়।


তাসকিন কাল কিছুটা খরুচে ছিলেন। ৪ ওভারে রান দিয়েছেন ৪১। যদিও শুরুটা ছিল দুর্দান্ত। ইনিংসের প্রথম ওভারেই আউট করেন ইংলিশ ওপেনার ফিল সল্টকে।

উইকেট পান নিজের পরের ওভারেও। এবার আউট করেন আরেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে। তাসকিনকে পাওয়ার প্লের মধ্যেই তিন ওভার করান শারজা অধিনায়ক সিকান্দার রাজা। এই ৩ ওভারে তিনি রান দেন ১৬, উইকেট ২টি। দারুণই বলতে হবে।

তাসকিনের ওপর ঝড়টা যায় ম্যাচের ১৯তম ওভারে তাঁর কোটার শেষ ওভারে। সেই ওভারে তাসকিন দেন ২৫ রান। আন্দ্রে রাসেল জেসন হোল্ডার দুটি করে মোট চারটি ছক্কা মারেন। এ কারণেই তাসকিন কিছুটা খরুচে।

তাসকিনের দলে সেরা বোলার ছিলেন স্পিনার আদিল রশিদ। ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন আদিল রশিদ।


 


 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

1

পাঁচবিবিতে যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

2

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

3

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

4

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

5

মণিরামপুর পৌরসভার ড্রেন যেন মরণফাঁদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষ

6

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

7

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

8

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

9

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

10

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

13

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

14

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

15

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

16

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

17

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

18

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

19

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

20