জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়পুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস

‎রায়হান হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে  “আমার দেশ” অনলাইনে রায়পুর প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারিদের ক্ষোভ, ২ হাজার টাকা ছাড়া সেবা নেই”   শিরোনামে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।
‎
‎তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাংবাদিকের ছবি পোষ্ট করে তিনি লিখেন "সবাই এই সকল সাংবাদিক লেবাশদারী লোকদের  ভুয়া নিউজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের দূর্গ গড়ে তুলুন এবং সমাজের চাঁদাবাজি বন্ধ করুন।
‎এখনই সময় উচিত জবাব এবং শিক্ষা দেওয়ার এসব এহেন কার্যকলাপের। লোকের  কারণে সমাজের পরিবেশ প্রতিনিয়ত  বিনষ্ট হয়ে যাচ্ছে। 
‎সাংবাদিকতা নামক পেশাটাও ইনাদের মতো লোকদের জন্যও এখন হুমকির মুখে। 
‎আসুন সকলে মিলে এদের বিরুদ্ধে সোচ্চার হই।"
‎তার এমন মন্তব্যে সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার এমন মন্তব্যে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় “আমার দেশ” প্রতিনিধি মোঃ জাকির হোসাইনসহ তিন প্রতিনিধি  রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 
‎
‎রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী বলেন এমন ঘটনায় আমি রায়পুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিই । সাংবাদিকদেরকে নিয়ে এমন অপপ্রচার সাংবাদিক সমাজ মেনে নিবে না আমরা চাই উনি প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইবেন উনার ভুলের জন্য।
‎
‎সাধারণ ডায়েরি এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই ( নিরস্ত্র) সুদীপ্ত নাথ দীপ্ত বলেন, "  ডাঃ মোফাজ্জল হোসেন এর উপর আনীত(জিডি) অভিযোগের সত্যতা পাওয়া গেছে।  আপনারা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। "
‎
‎জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ, কে, এম, ফজলুল হক বলেন,  অনিয়ম থাকলে যে কারো বিরুদ্ধে সাংবাদিকরা লিখতে পারেন,  তবে যদি কোন অসত্য নিউজ করে তার জন্য আইনী ব্যবস্থা নিবে কিন্তু সাংবাদিকদের জড়িয়ে ফেসবুকে অপপ্রচার ছড়ানো এটা দুঃখজনক।  আমি এখানে নতুন আসছি।  এখন পর্যন্ত সবাইকে ভালো করে চিনিও না। বিষয়টি শুনলাম আমি সত্যতা যাচাই করে পদক্ষেপ নিবো,  আর আপনারা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। "

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

1

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ক

2

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

3

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

4

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

5

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

6

মাদারীপুর জেলার বিভিন্ন মন্দিরে,মা দূর্গার মহাষ্টমী উৎযাপন

7

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

8

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

9

আলীকদমে বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ গ্রেপ্তার, আলীকদম সদর থা

10

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

11

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

12

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

13

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

14

ছাত্রদলের ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে পক্ষপাত ও রাজনৈতিক প্রভ

15

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

16

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

17

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

18

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

19

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

20