জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে শিক্ষকের বিরুদ্ধে হাজিরা খাতায় অনিয়মের অভিযোগ

খালিদ হাসান।।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর জি আর ডিগ্রি কলেজে হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তারা কলেজে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করে নিয়মিত হাজিরা প্রদর্শন করতেন।
‎
‎জানা যায়, অভিযুক্ত শিক্ষকরা হলেন– বিএম শাখার প্রভাষক কাওছার ও আসলাম দীর্ঘদিন ধরে তারা কলেজে নিয়মিত উপস্থিত না থেকেও খাতায় স্বাক্ষর করে যাচ্ছিলেন। এতে কলেজের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
‎
‎এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন যোগসাজশের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” তবে স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষ অভিযোগ করেছেন, কলেজ কমিটির সঙ্গে সমন্বয় করেই এ অনিয়ম চলছিল।
‎
‎এমনকি ছয় মাস পর্যন্ত কলেজে অনুপস্থিত থেকেও তারা নিয়মিত হাজিরা দিয়েছেন বলে জানা গেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
‎
‎স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, “যদি শিক্ষকরা কলেজে এসে পাঠদান না করেন, তাহলে পড়াশোনার মান দিন দিন নিচে নেমে যাবে।” তারা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
‎
‎অভিযোগ প্রসঙ্গে প্রভাষক কাওছার জানান, তিনি অসুস্থতার কারণে নিয়মিত কলেজে যেতে পারেননি। তবে হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। অপরদিকে প্রভাষক আসলাম এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
‎
‎এদিকে কলেজ পরিচালনা কমিটি জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎ শিক্ষার্থীদের দাবি, “কলেজে সুষ্ঠু শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত অনিয়মকারীদের অপসারণ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

1

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

2

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

3

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

4

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

5

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

6

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

7

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

8

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

9

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

10

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

11

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

12

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

13

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

14

শিবচরে ডাকাতি মামলার -৩ ডাকাত গ্রেফতার

15

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

16

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

17

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

18

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধ

19

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

20