জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনরা

 আবু কাওসার মাখন 
 

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসাকেন্দ্র। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসাসেবার মান আগের তুলনায় উন্নত হলেও দীর্ঘদিন ধরে লাশবাহী গাড়ির সিন্ডিকেট নিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনরা।
সরেজমিনে দেখা যায়, মেডিক্যাল কলেজ ও নার্সিং শিক্ষার্থীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে লাশবাহী গাড়ি। এতে শিক্ষার্থী ও হাসপাতাল কর্মচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। পরিচ্ছন্নতাকর্মীরা জানান, এসব গাড়ির কারণে রাস্তা পরিষ্কার করতেও বাধা দেওয়া হয়, প্রতিবাদ করলে মারমুখী আচরণ করা হয়।
নার্সিং শিক্ষার্থীদের অভিযোগ, ওই এলাকায় নোংরা পরিবেশ তৈরি হচ্ছে এবং নেশাগ্রস্তদের ভয়ে তারা কিছু বলতে পারছেন না।
রামেকের চিকিৎসকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ডা. আমিনুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, মেডিক্যাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা দখল ও নোংরা হয়ে পড়া লজ্জাজনক।
রোগীর স্বজনদের অভিযোগ, রোগী মারা গেলে সিন্ডিকেটের লোকজন বাইরে থেকে কোনো লাশবাহী গাড়ি ঢুকতে দেয় না। বাধ্য হয়ে স্বাভাবিক ভাড়ার চেয়ে ৮–১০ গুণ বেশি ভাড়া দিতে হয়। এতে শোকের মুহূর্তে তারা চরম আর্থিক ও মানসিক চাপে পড়েন।
দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই সিন্ডিকেট চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় রামেক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম কে এই বিষয়ে জানতে  একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

1

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

2

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

3

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

4

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

5

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

6

সমাজ শুধু শিক্ষকের ছুটি দেখে, পরিশ্রম দেখে না

7

দেশের জন্য জীবন দিব তবুও আমেরিকার কাছে মাথা নত করবো না

8

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

9

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

10

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

11

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

12

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

13

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

14

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে

15

ভেড়ামারায় নবম শ্রেণীর ছাত্রী তাবাসসুমের রহস্যজনক মৃ,ত্যু

16

সদরপুরে মাদ্রাসা পড়ুয়া ১১বছরের শিশু মেয়ে পিতার দ্বারা ধর্ষণে

17

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

18

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

19

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

20